আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

'ট্রাম্প জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ'

'ট্রাম্প জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ'

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যতোই ঘনিয়ে আসছে, ততোই ঝামেলায় জড়িয়ে পড়ছেন ট্রাম্প। সম্প্রতি গণমাধ্যমে খবর এসেছে, যুদ্ধে নিহত মার্কিন সেনাদের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করেছেন ট্রাম্প। এ নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে দেশজুড়ে। এই ঘটনার রেশ না কাটতেই এবার এক প্রাক্তন এফবিআইয়ের সদস্য বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন ট্রাম্পের বিরুদ্ধে। 

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রাক্তন সদস্য পিটার স্ট্রক তার সম্প্রতি প্রকাশিত বই এ লিখেন, ট্রাম্প জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তিনি ক্ষমতায় যেতে রাশিয়ার সাথে আঁতাত করেছিলেন- এটা প্রমাণ করা সম্ভব ছিলো। 

বইটিতে পিটার স্ট্রক দাবি করেন, ট্রাম্প ক্ষমতায় যাওয়ার জন্য আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী রাশিয়ার  সাহায্য নিতে প্রস্তুত ছিলেন । এ বিষয়টি নিয়ে তদন্তের অগ্রগতির কারণে এবং রাজনৈতিক ক্ষমতাবলে ট্রাম্প জোরপূর্বক স্ট্রোজকে চাকরিচ্যুত করতে এফবিআইকে চাপ প্রয়োগ করে। এর প্রেক্ষিতেই পরবর্তীতে স্ট্রক চাকরি হারায়। 

স্ট্রক বইটিতে মন্তব্য করেন , ট্রাম্পের এই প্রবণতা মোটেও দেশপ্রেমের পরিচয় বহন করে না, এটি বরং  উল্টো। 

বইটিতে স্ট্রক ট্রাম্প সম্পর্কে বলেন, ন্যায়সঙ্গত আসনে এমন একজন প্রেসিডেন্ট বসেছেন যে মূলত বিশ্বাসঘাতক, জনগণের সাথে সে মিথ্যা বলে। সে রাশিয়ার কাছে নিজেকে সমর্পন করেছিলো। এবং এ বিষয়ে এফবিআই নিরপেক্ষ তদন্ত শুরু করলে ট্রাম্প সেটি বন্ধ করে দিয়েছে। 

প্রাক্তন এফবিআইয়ের সদস্য পিটার স্ট্রকে ট্রাম্পের সমালোচনা করে ২০১৬ সালে একটি বার্তা প্রেরণের দায়ে অভিযুক্ত করে এফবিআই দপ্তর৷ ২০১৮ সালে জোরপূর্বক তাকে চাকরিচ্যুত করা হয়।

স্ট্রোক দাবি করেন, এফবিআইয়ের এই তদন্ত ট্রাম্পের ক্ষতি করার উদ্দেশ্যে করা হচ্ছিলো না। বরং এটি দেশের স্বার্থে ও বিদেশী গোয়েন্দা তৎপরতা জানতে একটি নিরপেক্ষ তদন্ত ছিলো। 

ট্রাম্পের পাশাপাশি বইটিতে এফবিআই এর সমালোচনাও করেছেন পিটার স্ট্রোক। তিনি বলেন, নির্বাচনে রাশিয়ার প্রভাব ঠেকাতে এফবিআই এর কোনোরকম প্রস্তুতিই ছিলো না। 

এলএবাংলাটাইমস/ওএম 



শেয়ার করুন

পাঠকের মতামত