আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

বার্মিংহামে দুই ঘন্টায় আটজনকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু

বার্মিংহামে দুই ঘন্টায় আটজনকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের বার্মিংহামে এক আততায়ীর ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো সাতজন। এরমধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। 

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানায়, রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে বার্মিংহাম সিটিতে একজন আততায়ী দুই ঘন্টার ব্যবধানে সাতজনকে ছুরিকাঘাত করে। বার্মিংহামের বিভিন্নস্থানে ঘুরে ঘুরে এক ব্যক্তি পথচারীদের ছুরিকাঘাত করতে থাকে। লিভারি স্ট্রিট, ইরভিং স্ট্রিট ও হার্স্ট স্ট্রিটে সাতজনকে ছুরিকাঘাত করে এক আততায়ী। এরমধ্যে একজন মারা গেছে, দুইজনের অবস্থা আশংকাজনক। বাকিদের অবস্থা বর্তমানে আশংকামুক্ত। 

পুলিশ জানায়, ঘটনাটিকে প্রাথমিকভাবে গ্যাং সম্পর্কিত বিষয় কিংবা সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না। আর এ ঘটনার পিছনে 'হেইট ক্রাইম' আছে কি না, সেটার প্রমাণও পাওয়া যায়নি। 

পুলিশ জানায়, ছুরিকাঘাতের পর আহত অবস্থায় আক্রান্তদের উদ্ধার করে পথচারীরা। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। বাকিদের মধ্যে এক নারী ও এক পুরুষের অবস্থা আশংকাজনক। 

পুলিশ বলছে, এই ঘটনার সাথে জড়িত ব্যক্তির সংখ্যা একজন। পুলিশ অভিযুক্তকে ধরতে সিসিটিভি ফুটেজ কিংবা ভিডিও খুঁজছে। 


এলএবাংলাটাইমস/ওএম 






শেয়ার করুন

পাঠকের মতামত