আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

নির্বাচন নিয়ে গোয়েন্দা তথ্য গোপন করছেন যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল!

নির্বাচন নিয়ে গোয়েন্দা তথ্য গোপন করছেন যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল!

ছবি: এলএবাংলাটাইমস

আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ বিষয়ে দেশটির এটর্নি জেনারেল উইলিয়াম বার সঠিক গোয়েন্দা তথ্য গোপন করছেন ও মিথ্যা বিবৃতি দিয়েছেন বলে অভিযোগ করেছেন হাউজ ইন্টিলিজেন্স চেয়ার‍ম্যান এডাম স্কিফ। 

সোমবার (৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের হাউজ ইন্টিলিজেন্স চেয়ারম্যান এডাম স্কিফ গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ তোলেন। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল উইলিয়াম বার বলেন, যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রাশিয়া মোটেও হস্তক্ষেপ করতে চাইছে না, বরং নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে চীন। 

এই মন্তব্যের প্রেক্ষিতে হাউজ ইন্টিলিজেন্স এডাম স্কিফ বলেন, 'যুক্তরাষ্ট্রের মানুষের সাথে উইলিয়াম বার ডাহা মিথ্যা কথা বলছেন। এটি যদিও খুবই দুঃখজনক। কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন, এটি সম্পূর্ণ মিথ্যা বিবৃতি'।

এডাম স্কিফ আরো বলেন, 'একটি দেশের এটর্নি জেনারেলকে জনগণ বিশ্বাস করতে পারে না, এটি খুবই লজ্জাজনক। প্রকৃতপক্ষে ডোনাল্ড ট্রাম্পকে সহায়তার জন্য তিনি যেকোনো কিছুই করতে পারেন'।

এর আগে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এক ইন্টিলিজেন্স বুলেটিনের মাধ্যমে জানায়, রাশিয়া যুক্তরাষ্ট্রের জনগণকে মেইলের মাধ্যমে নির্বাচনের ভুয়া ফলাফল পাঠিয়ে ও মেইল-ইন ভোটিং এর ভুয়া ডাটা পাঠিয়ে ২০২০ সালের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। 

কিন্তু এই গোয়েন্দা বুলেটিন এর তথ্য আমলে না নিয়ে এটর্নি জেনারেল বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে রাশিয়ার থেকে চীন বেশি অপতৎপরতা চালাচ্ছে। 

এর আগে ইউএস ইন্টিলিজেন্স কমিউনিটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনকে পরাজিত করতে রাশিয়া তৎপর। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীন ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন বানচাল করতে চেষ্টা করছে। 
 
এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত