আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

'মাস্ক খুলে প্রশ্ন করুন' - সাংবাদিককে বললেন ট্রাম্প

'মাস্ক খুলে প্রশ্ন করুন' - সাংবাদিককে বললেন ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

করোনাভাইরাসের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা নাকাল হলেও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইরাসটিকে মোটেও পাত্তা দেন না৷ এখন পর্যন্ত বেশ কয়েকবারই ট্রাম্প তুচ্ছতাচ্ছিল্য করেছেন মহামারি ভাইরাসটিকে। নিজে সচরাচর মাস্ক তো ব্যবহার করেনই না, অন্যের মাস্ক ব্যবহার নিয়ে আপত্তি রয়েছে তাঁর। এবার রয়টার্স এর এক সাংবাদিককে সংবাদ সম্মেলনে প্রশ্ন করার আগে মাস্ক খুলতে বলেন ট্রাম্প! যদিও শেষ পর্যন্ত ট্রাম্পের কথা মোটেও আমলে নেয়নি সাংবাদিক। 


ঘটনাটি ঘটেছে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালের এক সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে রয়টার্সের সাংবাদিক জেফ ম্যাসন প্রশ্ন করতে চাইলে ট্রাম্প তাকে বলেন মুখের মাস্ক খুলে প্রশ্ন করতে৷ এ সময় ট্রাম্প বলেন, 'তোমার থেকে আমার দূরত্ব কতো ফিট বলে মনে হয়?' 

জবাবে জেফ ম্যাসন বলেন, আমি জোরে শব্দ করে প্রশ্নটি করবো। আপনার বুঝতে অসুবিধা হবে না। তখন ট্রাম্প বলেন, কিন্তু মাস্ক খুললে বিষয়টি আরো সহজ হয়ে যাবে৷ ট্রাম্প বলেন, 'এর আগে একজন সাংবাদিক মাস্ক খুলে প্রশ্ন করেছিলেন, এবং প্রশ্নটি খুব স্পষ্ট শোনা গেছে'। 

এর আগে বেশ কয়েকবার অভিযোগ উঠেছে, ট্রাম্প করোনাভাইরাসের ভয়াবহতা বুঝতে পারছেন না। তিনি মহামারির বিষয়টিকে খুবই হালকাভাবে দেখছেন। এর সত্যতা পাওয়া যায় মাস্ক ব্যবহারের প্রতি ট্রাম্পের অনীহা দেখেই। তবে করোনাভাইরাসের টিকা আবিষ্কারে তড়িঘড়ি করছেন তিনি। ইউএস ড্রাগ এন্ড ফুড এডমিনিস্ট্রেশনকে রীতিমতো টিকা আবিষ্কার ও অনুমোদনের জন্য চাপ প্রয়োগ করছেন ট্রাম্প- এমন অভিযোগও পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ সবই হচ্ছে ট্রাম্পের নির্বাচনে জেতার কৌশল। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত