আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

উদ্বোধন হলো নিউ ইয়র্ক বাংলা বইমেলার ওয়েবসাইট

উদ্বোধন হলো নিউ ইয়র্ক বাংলা বইমেলার ওয়েবসাইট

এলএ বাংলা টাইমস

রবিবার ৬ই সেপ্টেম্বর রাত ১১টায় উদ্বোধন করা হয়েছে নিউ ইয়র্ক বইমেলার ওয়েবসাইট। বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নিয়ে ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


এ সময় দেয়া বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, “যখন কোভিড গোটা বিশ্বকে প্রায় থামিয়ে দিয়েছে মুক্তধারা তখনো বাংলা সংস্কৃতি বিকাশের চেস্টা করেই চলেছে। তার প্রমাণ ২৯তম বইমেলা। মুক্তধারা বাংলাদেশের বাইরে প্রথম বইমেলার আয়োজক। তার সাথে এবার জাতির পিতার জন্ম শত বার্ষিকী। এটি অত্যন্ত আনন্দের যে এ বছর প্রথমবার ভার্চুয়ালি ১০ দিনের বইমেলা হবে। শিল্পী সাহিত্যিকরা সর্বদাই এতে সহায়তা করেছেন এবং করে যাবেন এই কামনা। আমি ২৯তম বাংলা বইমেলার ওয়েবসাইটের উদ্বোধন ঘোষনা করছি।” 

ওয়েবসাইটের ঠিকানা- nyboimela.org

অনুষ্ঠান উপস্থাপন করেন লেখক হাসান ফেরদৌস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তধারার কর্ণধার বিশ্বজিত সাহা, লেখিকা সেলিনা হোসেন, ডাঃ জিয়াউদ্দিন আহমেদ, ফেরদৌস সাজেদিন, বাংলা একাডেমীর প্রধান হাবিবুল্লাহ সিরাজী, লেখক ও বিজ্ঞানী ড নুরুন নবী।

সেলিনা হোসেন বলেন, বাংলা সংস্কৃতি প্রবাসে ধরে রাখার প্রয়াসের জন্য মুক্তধারাকে ধন্যবাদ। প্রবাসে নতুন প্রজন্মকে বাংলা মনা করে গড়ে তুলছে মুক্তধারা। অনুবাদের মাধ্যমে বাংলা সাহিত্য বিশ্বের দরবারে যাবে, আর তা যেনো মুক্তধার করে একই প্রত্যাশা রইলো।

বিশ্বজিত সাহা বলেন, নতুন প্রজন্মের সঙ্গে সেতু বন্ধন করার লক্ষ্যে সম্মিলিত স্বপ্ন নিয়ে বইমেলার ওয়েবসাইট। ১৭ই মার্চ শিশু কিশোর মেলার সূত্র ধরে নিউ ইয়র্ক রাজ্য দিনটিকে বঙ্গবন্ধু দিবস করেছে। আমরা কভিডের সুবাদে নতুন ভাবে বইমেলা করতে চলেছি। বিশ্বের সব স্থান থেকে যাতে বই ও তথ্য পান সকলে সেজন্যে একটি প্ল্যাটফরম তৈরি করেছি। পৃথিবীর সব স্থান থেকে বই কিনতে পারবেন।







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত