আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

করোনাভাইরাসের বিষয়ে আগে থেকেই জানতেন ট্রাম্প!

করোনাভাইরাসের বিষয়ে আগে থেকেই জানতেন ট্রাম্প!

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার আগে থেকেই ভাইরাসটির ভয়াবহতা সম্পর্কে অভিহিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প জানতেন ভাইরাসটি সাধারণ ভাইরাসের থেকে পাঁচগুণ বেশি সংক্রামক ও মারাত্মক, কিন্তু তিনি দেশবাসীর কাছে এই তথ্য গোপন করেছিলেন- এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ড। 

সম্প্রতি বব উডওয়ার্ড তাঁর প্রকাশিত বই 'রেইজ' এ লেখেন, ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে ট্রাম্প কথা বলেছিলেন। তখনও আমেরিকায় করোনার সংক্রমণ ঘটেনি।  ট্রাম্প জানতেন ভাইরাসটি কতোটা সংক্রামক, কিন্তু জনগণের কাছে এই তথ্য তিনি গোপন করেছিলেন।  সাক্ষাৎকারের অডিও রেকর্ডও সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে৷ 

বব উডওয়ার্ড এর সাথে আলাপচারিতায় ট্রাম্প বলেন, এটি খুবই প্রাণনাশী। তাছাড়া এটি বাতাসের মাধ্যমে খুব দ্রুত ছড়ায় ও সাধারণ ভাইরাস থেকে মারাত্মক। 

তবে ট্রাম্প প্রশাসন বরাবরই করোনাভাইরাস নিয়ে জনসম্মুখে তুচ্ছতাচ্ছিল্য করে আসছে। ট্রাম্প প্রশাসনের ভাষ্য অনুযায়ী, এই ভাইরাসটি খুব দ্রুতই চলে যাবে এবং সবকিছু স্বাভাবিক হয়ে পড়বে। 

করোনাভাইরাস বিষয়ে জনগণকে আগে থেকেই অভিহিত না করা ও সময়মতো স্বাস্থ্যবিধি প্রণয়ন না করা প্রসঙ্গে ট্রাম্প বলেছিলেন, 'আমি বিষয়টিকে সবসময় চাপা দিয়ে রাখতে চেয়েছি। জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চাইনি'।

বব উডওয়ার্ড আরো জানান, জানুয়ারির ২৮ তারিখে গোপনীয় এক বৈঠকে ন্যাশনাল সিকিউরিটি এডভাইজর রবার্ট ও'ব্রায়েন ট্রাম্পকে করোনাভাইরাস সম্পর্কে সতর্ক করেছিলেন। ট্রাম্প বিষয়টিকে তখন অগ্রাহ্য করেন। এই বিষয়ে ট্রাম্পের খেয়াল আছে কি না জানতে চাইলে রেকর্ডিং এ ট্রাম্প বলেন, ' না, বিষয়টি জানা নেই'। 

বব উডওয়ার্ড রেইজ বইটিতে দাবি করেন, ট্রাম্প যদি সঠিক সময়ে জনগণকে করোনভাইরাস সম্পর্কে অভিহিত করতেন ও মাস্ক পড়া, সামাজিক দূরত্ব মেনে চলাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি সঠিক সময়ে প্রনয়ণ করতেন, তবে ইউএস এ করোনাভাইরাস পরিস্থিতির এতো বিপর্যয় ঘটতো না। 

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে ছয় মিলিয়নের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এরমধ্যে দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১ লাখ ৯০ হাজার নাগরিকের। 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত