আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় অঞ্চল

দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় অঞ্চল

শুষ্ক আবহাওয়ার কারণে তীব্র হচ্ছে দাবানল

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় অঞ্চলগুলোতে শুরু হয়েছে সর্বকালের সবচেয়ে ভয়াবহ দাবানল। অরেগন, ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটনে শুরু হওয়া বড় ৫০টি দাবানলে জ্বলছে হাজার হাজার একর জমি।

সেই সাথে পশ্চিম উপকূলীয় অঞ্চলের আবহাওয়ায় দেখা দিয়েছে 'সান্টা এনা' এবং 'দিয়াবলো উইন্ডস' এর উপস্থিতি। ফলে গরম ও শুষ্ক ঝড়ো বাতাসে দাবানলের তীব্রতা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে রাজ্যগুলোতে। 

অরেগন অঙ্গরাজ্যের গভর্নর ক্যাট ব্রাউন জানান, দাবানলে ইতোমধ্যে রাজ্যটির দুই লাখ ত্রিশ হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া দাবানল আক্রান্ত অঞ্চল থেকে সরে যেতে বাধ্য হয়েছে দুই হাজার বাসিন্দা। কিছু কিছু অঞ্চলের দাবানল এতোই তীব্র যে ফায়ারসার্ভিস কর্মীরাও কাজ বন্ধ রেখে সরে যেতে বাধ্য হয়েছে। দাবানলের কারণে হুমকির মুখে রয়েছে পোর্টল্যান্ডের ক্ল্যাকামাস সাউথ কাউন্টি এবং জ্যাকসন কাউন্টির ফিনিক্স অঞ্চল। 

এদিকে, ক্যালিফোর্নিয়ার ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় শুরু হওয়া ১২টির বেশি দাবানলে ইতোমধ্যে দুই মিলিয়ন একরের বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এর আগে এতো ভয়াবহ দাবানলের সম্মুখীন হয়নি ক্যালিফোর্নিয়া।  

ক্যালিফোর্নিয়ার স্টেট ন্যাশনাল গার্ড কর্ণেল হোসে মিলার জানান, এর আগে কখনোই ক্যালিফোর্নিয়া এতো ভয়াবহ দাবানলের কবলে পড়েনি। এবারের দাবানলের মৌসুম রাজ্যটির জন্য খুবই চ্যালেঞ্জিং। 

ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে সিয়েরা ন্যাশনাল ফরেস্টের ক্রিক ফায়ার। ইউএস ফরেস্ট সার্ভিস সুপারভাইজার ডিন গোল্ড জানিয়েছেন, ক্রিক ফায়ারের কারণে এখন পর্যন্ত ফ্রেসনো ও মাদেরা কাউন্টির ১ লাখ ৬৩ হাজার একর জমি ও ৩৬০টি কাঠানো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু অঞ্চলটিতে তীব্র বাতাসসহ বৈরি আবহাওয়ার কারণে কিছুতেই দাবানল নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

তাছাড়া, জেন্ডার রিভিল পার্টির আতশবাজি থেকে শুরু হওয়া এল দরেদোর দাবানলে ইতোমধ্যে ১১ হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের একান্ত চেষ্টায় ১৭ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে এলএ ফায়ার৷

অরেগন ও ক্যালিফোর্নিয়ার পাশাপাশি দাবানলে বিপর্যস্ত ওয়াশিংটন রাজ্যটিও। রাজ্যটির গভর্নর জে ইন্সলে জানান, ১২টি দাবানলের কারণে এখন পর্যন্ত এক লাখ একরের বেশি জমি পুড়ে গেছে৷ একটি কাউন্টির ৮০ শতাংশ বাড়িঘর ও পাবলিক প্রোপার্টি বিনষ্ট হয়েছে দাবানলে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) অরেগন, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, নেভাদা ও আরিজোনা রাজ্যের ৩০ মিলিয়ন বাসিন্দাকে লাল পতাকা বার্তা সংকেত দেখানো হয়েছে। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত