আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৯ হাজার অভিবাসী শিশুকে বিতাড়ন

যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৯ হাজার অভিবাসী শিশুকে বিতাড়ন

নতুন বিধিগুলো অভিবাসী শিশুদের ঝুঁকির মধ্যে ফেলেছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এ বছর ২০ মার্চ করোনাভাইরাস প্রতিরোধে বিধিনিষেধ জারির পর থেকে এ পর্যন্ত সীমান্ত থেকে ৮৮০০ অভিবাসী শিশুকে বিতাড়িত করেছে দেশটি।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে শুক্রবার দায়ের করা আদালতের নথির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

শিশুদের পাচারের হাত থেকে রক্ষা এবং তাদের যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতে আশ্রয় নেওয়ার সুযোগ দেওয়ার কয়েক দশকের পুরানো রীতি বাতিল করে এ বছর ২১ মার্চ ট্রাম্প প্রশাসনের নতুন সীমান্ত বিধিমালা কার্যকর করা হয়েছে। তাদের দাবি, অভিবাসীদের হোল্ডিং সুবিধা এবং যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধ করার জন্যই নতুন বিধি তৈরি করা হয়েছে। 

অভিবাসন আইনজীবীদের দাবি, নতুন বিধিগুলো অভিবাসী বিশেষত শিশুদের মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে। ফেডারেল সরকার লাইসেন্সবিহীন ঠিকাদারদের অধীনে তাদের কয়েক দিন বা কয়েক সপ্তাহ ধরে হোটেলে রেখে দেয়।

এসব শিশুর ব্যক্তিগত তথ্যগুলো সাধারণ কম্পিউটার সিস্টেমে রেকর্ড করা হয় না, যার ফলে তাদের ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

জুন থেকেই ট্রাম্প প্রশাসন বিতাড়িত শিশুদের সংখ্যা প্রকাশ বন্ধ করে দেয়। সে সময় তারা জানিয়েছিল, প্রায় ২ হাজার শিশুকে বিতাড়িত করা হয়েছে। তবে অভিবাসন আইনজীবীদের বক্তব্য, এই সংখ্যা আরও অনেক বেশি। যদিও শুক্রবার পর্যন্ত বিতাড়নের পরিধি পরিষ্কার ছিল না।

আসন্ন ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগে বৈধ ও অবৈধ অভিবাসন সম্পর্কে কঠোর অবস্থান সামনে আনতে চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।








এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত