আপডেট :

        আইসিইর অ ভি যা নের আ ত ঙ্কে সাপ্তাহিক ছুটিতে পার্কে যাওয়া কমিয়েছেন লস এঞ্জেলেসের বাসিন্দারা

        উপকূলীয় বন্যার প্রস্তুতি না নিলে বাড়ির মালিকদের জরিমানার হুঁশিয়ারি ক্যালিফোর্নিয়ায়

        স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে সাময়িক বন্ধ হলিউডের জনপ্রিয় ফরাসি রেস্তোরাঁসহ একাধিক প্রতিষ্ঠান

        হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর এলএনজি ট্যাংকারে বি স্ফো র ণ, দাবি ইরানের

        মিসিসিপি নদীতে প্রমোদতরীকে ধাক্কা দিল তেলবাহী জাহাজ, নিউ অরলিন্সে উদ্ধার অভিযান

        যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের প্রবেশাধিকার বন্ধে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি

        নিরাপত্তার কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি এফএএর

        সোমবার প্রকাশ হচ্ছে গ্র্যামি মনোনয়ন, কারা থাকছেন এবারের সম্ভাব্য তালিকায়

        হিথ্রো বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে বিমানের পেছনের অংশের আঘাত, আতঙ্কে যাত্রীরা

        ১৯৯৫ সালে নিখোঁজ রবিন মারফির সন্ধান আজও মেলেনি, উত্তর খুঁজছে পরিবার

        দুই মাদকগোষ্ঠীর সং ঘ র্ষে জনশূন্য সিনালোয়া, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা

        হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর খবর, প্রশ্নে নীরব থাকলেন ভারতের মুখপাত্র

        কানাডার উপকূলে বিরল প্রজাতির তিমির নতুন শাবকের সন্ধান, আনন্দিত বিজ্ঞানীরা

        চাকরিপ্রার্থীর ছদ্মবেশে মার্কিন কর্মীদের তথ্য চুরির চেষ্টা চালাচ্ছে উত্তর কোরিয়া

        সেতু বন্ধের পর বিকল্প পথেও বিপত্তি, বন্যার পানিতে আটকে যানবাহন

        এল নিনোর প্রভাবে অস্বাভাবিক উষ্ণ প্রশান্ত মহাসাগর, ক্যালিফোর্নিয়ায় বাড়ছে বন্যার ঝুঁকি

        ট্রাম্পের জলবায়ু নীতি থেকে সরে আসায় চীনের সুবিধা হচ্ছে, অভিযোগ নিউজমের

        সার্ফিং কিংবদন্তির মৃ ত্যুকে ডাকাতির ঘটনা বলেছিলেন প্রেমিকা, এখন তিনিই হ ত্যার সন্দেহভাজন

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি, উত্তাল সমুদ্র ও তুষারপাতের আশঙ্কা, কোথায় কখন ঝড়

        ব্রুকলিনে ভয়াবহ ভবনধসে দুই শিশুসহ নি হত আটজন, প্রকাশ্যে সবার পরিচয়

ট্রাম্প একজন পরিবেশ বিপর্যয়কারী: জো বাইডেন

ট্রাম্প একজন পরিবেশ বিপর্যয়কারী: জো বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরিবেশ বিপর্যয়কারী ও পরিবেশে 'অগ্নিসংযোগকারী' হিসেবে আখ্যা দিয়েছেন আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন৷

সোমবার (১৪ সেপ্টেম্বর) উইলমিংটনের এক নির্বাচনী সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে এসব কথা বলেন জো বাইডেন। 

জো বাইডেন বলেন, ট্রাম্প যেভাবে পরিবেশ বিপর্যয় বিষয়ে বিজ্ঞানীদের সতর্কবার্তা উপেক্ষা করে যাচ্ছেন, এটি সম্পূর্ণ বিবেকবর্জিত ও জ্ঞানশূণ্য কাজ। সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও দাবানলগুলো ট্রাম্পের কারণে শুরু হয়নি সত্যি, কিন্তু ট্রাম্প প্রশাসন যদি আরো চার বছরের জন্য ক্ষমতায় আসে, তবে এই ধরণের প্রাকৃতিক বিপর্যয় ও এর ফলে মৃত্যু এই দেশের জন্য নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে যাবে। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রে পশ্চিমাঞ্চলের দাবানলে ৩৫ জনের মৃত্যুতে ট্রাম্পের পরিবেশ বিদ্বেষী প্রবণতার কথা আবারো জোরেশোরে শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রে। আর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে সাম্প্রতিক পরিবেশ বিপর্যয়ের ঘটনাগুলোকে ইস্যু করে নির্বাচনী ফায়দা লুটতে চাইছে ডেমোক্র্যাটরা। 

এদিকে, ট্রাম্প সম্প্রতি নেভাদার এক র‍্যালিতে দাবি করেন, যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দাবানলের কারণ হচ্ছে 'বন কর্তৃপক্ষের অব্যবস্থাপনা'। অপরদিকে বিজ্ঞানীরা বলছেন, সাম্প্রতিককালে প্রাকৃতিক বিপর্যয় যেমন দাবানল, বন্যা ও হারিকেনগুলো মূলত পরিবেশ বিপর্যয়ের ফলাফল। 

এছাড়াও ট্রাম্প ডেমোক্রেটিক দল থেকে নির্বাচিত ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউসামের দিকে ক্যালিফোর্নিয়ার সাম্প্রতিক দাবানলের জন্য আঙ্গুল তুলেছেন। ট্রাম্প বলেন, 'দূর্বল বন ব্যবস্থাপনা ও প্রশাসনিক দূর্বলতার কারণে ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রনে আসছে না'।  

আর সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে জো বাইডেন বলেছেন, আমি আর আমার স্ত্রী পরিস্থিতির উন্নয়নের জন্য প্রার্থনা করছি। তিনি আরো বলেন, সাম্প্রতিককালে করোনাভাইরাসের কারণে মারা গেছে দুই লাখ মানুষ, কৃষাঙ্গদের উপর অবিচার হচ্ছে, অর্থনীতিতে ধস নেমেছে, পরিবেশ বিপর্যয় দেখা যাচ্ছে। এসব মোকাবেলা ও নির্মূল করতে যোগ্য নেতৃত্ব দরকার। যারা এসব সমস্যা পাশ কাটিয়ে ও অস্বীকার করে যেতে চায়, তারা ক্ষমতায় গেলে এসব সমস্যা আরো তীব্র হবে।


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত