আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসায়িক অংশীদার হতে যাচ্ছে ওরাকল

যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসায়িক অংশীদার হতে যাচ্ছে ওরাকল

চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে টিকটক চালানো এবং এর তথ্যের দায়িত্ব নিয়েছে ওরাকল

নিলামে মাইক্রোসফটকে পেছনে ফেলে চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ব্যাবসায়িক অংশীদারিত্ব জিতে নিল যুক্তরাষ্ট্রভিত্তিক কম্পিউটার প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল। 


টিকটক তাদের আমেরিকান ব্যবহারকারীদের তথ্য চুরির মাধ্যমে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে এমন অভিযোগে মাসখানেক আগে অ্যাপটি নিষিদ্ধের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এই নিষেধাজ্ঞা কার্যকরের কথা ছিল। তবে কোনো আমেরিকান কোম্পানি যদি অ্যাপটি কিনে নেয় তাহলে নিষিদ্ধ করা হবে না বলে জানিয়েছিলেন ট্রাম্প। 

ট্রাম্পের এই ঘোষণার পরই টিকটকের মার্কিন অপারেশনের দায়িত্ব কেনার প্রস্তুতি শুরু করে টেক জায়ান্ট মাইক্রোসফট। নিলামে রবিবার মাইক্রোসফট অংশও নিয়েছিল। কিন্তু রবিবার রাতেই মাইক্রোসফটের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, তাদের নিলাম বাতিল হয়েছে। এর কিছুক্ষণের মধ্যেই জানা যায়, আরেক মার্কিন টেক জায়েন্ট ওরাকল একটি কনসোর্টিয়াম বা অনেকগুলো সংস্থাকে নিয়ে একটি মঞ্চ তৈরি করে টিকটকের মার্কিন শেয়ার বাইটড্যান্সের কাছ থেকে কিনতে যাচ্ছে।

তবে শেষ পর্যন্ত ওরাকলের সঙ্গে টিকটকের মালিক চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের চুক্তি চূড়ান্ত হবে কিনা, তা স্থির করবে দুই দেশের সরকার। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে টিকটক চালানো এবং এর তথ্যের দায়িত্ব নিয়েছে ওরাকল। সেখানে বাইটড্যান্স হস্তক্ষেপ করবে না, এমনই রয়েছে চুক্তিতে।

তবে ওরাকলের সঙ্গে বাইটড্যান্সের এ চুক্তি ফলপ্রসূ হবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠদের বক্তব্য, মার্কিন প্রেসিডেন্ট চেয়েছিলেন টিকটকের দায়িত্ব মাইক্রোসফট নিক। যেভাবে কনসোর্টিয়াম তৈরি করে ওরাকল এর দায়িত্ব নিয়েছে, তা নিয়ে যথেষ্ট জটিলতা তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত