আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

আবারও স্বাস্থ্যবিধি অমান্য করে সমাবেশ করলেন ট্রাম্প

আবারও স্বাস্থ্যবিধি অমান্য করে সমাবেশ করলেন ট্রাম্প

নেভাডা সমাবেশে ডোনাল্ড ট্রাম্প

করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। অথচ সে দেশেই মহামারীজনিত স্বাস্থ্যবিধি অমান্য করে বারবার সমাবেশ করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার নেভাডা অঙ্গরাজ্যে স্থানীয় সরকারের বিধি-নিষেধ ও নিজ প্রশাসনের স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ইনডোরে নির্বাচনী সমাবেশের আয়োজন করেন তিনি। এর আগে সর্বশেষ ওকলাহোমার তুলসাতে ইনডোরে সমাবেশ করেছিলেন ট্রাম্প। ওই সমাবেশকে করোনাভাইরাস ছড়ানোর জন্য দায়ী করা হয়ে থাকে। 


যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এরইমধ্যে প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হয়েছে। প্রতিদিনই প্রাণ হারাচ্ছে হাজারো মানুষ। তবে তা নিয়ে বিচলিত নন ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে চালানো সমাবেশগুলোতে প্রায়ই তাকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করতে দেখা যায়। রবিবার নেভাডা অঙ্গরাজ্যে এমনই একটি সমাবেশে অংশ নেন ট্রাম্প। অঙ্গরাজ্যটিতে গত মে মাস থেকে ইনডোর ও আউটডোরে ৫০ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। হোয়াইট হাউসের নির্দেশনা মেনেই এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে রবিবার তা উপেক্ষা করেই বিপুল মানুষকে নিয়ে সমাবেশ করেন ট্রাম্প। জুনের পর ইনডোরে এটাই তার প্রথম সমাবেশ। এতে অংশগ্রহণকারীদের অধিকাংশের মুখেই মাস্ক ছিল না।

ওই সমাবেশে ট্রাম্প বলেন, “আমরা দেশকে আর অচল করতে চাই না। শাটডাউন জীবনকে ধ্বংস করে দেয়, লাখ লাখ আমেরিকানের স্বপ্ন নষ্ট করে দেয়।”

সমাবেশে জো বাইডেনকে আক্রমণ করে ট্রাম্প বলেন, “বাইডেন দেশের অভ্যন্তরের সন্ত্রাসীদেরকে সন্তুষ্ট রাখতে চায়, আর আমি চাই তাদের গ্রেফতার করতে। বাইডেন জিতলে, বিশৃঙ্খলাকারীরা জিতে যাবে।”

সমাবেশ নিয়ে নেভাদা গভর্নর স্টিভ সিসোলাক এক বিবৃতিতে বলেন, ট্রাম্প বেপরোয়া ও স্বার্থপরের মতো আচরণ করছেন। অগণিত মনুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন। ট্রাম্পের এই আচরণকে তিনি লজ্জহীন, বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেন। 









এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত