আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে হারিকেন স্যালি, ফ্লোরিডায় বন্যা

যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে হারিকেন স্যালি, ফ্লোরিডায় বন্যা

ভারী বর্ষণে তলিয়ে গেছে দক্ষিণাঞ্চল

যুক্তরাষ্ট্রের গালফ কোস্টে আঘাত হেনেছে দুই মাত্রার হারিকেন স্যালি। ঝড়ো বাতাস ও জলোচ্ছ্বাস সহযোগে ঘণ্টায় ১০৫ মাইল বেগে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ে স্যালি। 

ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, হারিকেন স্যালির প্রভাবে হওয়া ভারী বৃষ্টিপাতে ফ্লোরিডা ও পেনসাকোলার বেশকিছু অঞ্চল পাঁচ ফুট পানির নিচে তলিয়ে গেছে। এছাড়াও উপকূলের বিভিন্নস্থানে ১৮ ইঞ্চি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 

ন্যাশনাল হারিকেন সেন্টার সূত্র আরো জানায়,  হারিকেনটি শক্তি হারিয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে এটি ফ্লোরিডা-আলাবামা সীমান্তের দিকে ঘণ্টায় সাত কিলোমিটার বেগে এগিয়ে যাচ্ছে। ঝড়ের কারণে ওইসব অঞ্চলে ৯০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। 

স্থানীয় গণমাধ্যম সূত্র জানায়, হারিকেন স্যালির কারণে ৫ লাখ আবাসিক বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিলো। এখনো কিছু এলাকার বাসিন্দারা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। 

ফ্লোরিডা, আলাবামা ও পেনসাকোলার নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যেতে নির্দেশ দিয়েছে  কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি অঞ্চলগুলোতে। 


হারিকেন স্যালি এই বছর আটলান্টিক সাগর থেকে উৎপন্ন ১৮তম ও যুক্তরাষ্ট্রে আঘাত হানা অষ্টম হারিকেন। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত