আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

বেলারুশের সরকারবিরোধী আন্দোলনে মদদ যোগাচ্ছে যুক্তরাষ্ট্র: পুতিন

বেলারুশের সরকারবিরোধী আন্দোলনে মদদ যোগাচ্ছে যুক্তরাষ্ট্র: পুতিন

ইতোমধ্যে সমস্যা সমাধানে সাক্ষাৎ করেছেন লুকাশেঙ্কো ও পুতিন

বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল বেলারুশ। দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে গত মাস থেকে বিক্ষোভ করছে দেশটির লাখো জনগণ। 

এই বিক্ষোভের প্রভাব পড়েছে বহিঃবিশ্বের রাজনৈতিক অঙ্গনেও। আন্দোলনের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি বেলারুশের জনগণের পক্ষে আছেন ও নৈতিকভাবে তিনি জনগণের দাবি সমর্থন করেন। 

অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর পক্ষ নিয়েছেন। এরমধ্যে চলমান আন্দোলন বিষয়ে কথা বলতে সাক্ষাৎ করেছেন পুতিন ও লুকাশেঙ্কো।

আর বেলারুশে চলমান আন্দোলনকে ইস্যু করে রাশিয়া-যুক্তরাষ্ট্র ক্রমাগত বাকযুদ্ধে লিপ্ত হচ্ছে। এরই প্রেক্ষিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন, যুক্তরাষ্ট্র বেলারুশের চলমান বিক্ষোভ আন্দোলনকে আরো উস্কে দিতে চাইছে। 

তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র লুকাশেঙ্কোকে ক্ষমতাচ্যুত করতে বেলারুশের বিক্ষোভকে আরো উস্কে দিচ্ছে। যুক্তরাষ্ট্র বেলারুশে একটি বর্ণবাদী বিক্ষোভ ও সংবিধানবিরোধী একটি ক্যু উস্কে দিচ্ছে, সেইসাথে এনজিও ট্রেনিং ও অর্থের মাধ্যমে সরকারবিরোধী ব্লগার ও এক্টিভিস্টদের সহায়তা করছে। তাছাড়া বেলারুশের বিরোধী দলীয় নেতা শ্বেতলানা তিখানোভস্কায়াকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। 

এর আগেও জর্জিয়া ও উকরাইনের বিক্ষোভ আন্দোলনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিলো রাশিয়া। 

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ইতোমধ্যে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর সাথে বৈঠক করেছেন। বৈঠকে লুকাশেঙ্কো পুতিনের কাছে বেশ কয়েকটি অস্ত্র দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তবে কি ধরণের অস্ত্র চেয়েছে বেলারুশ, এই বিষয়ে কিছু জানায়নি শোইগু। 

রাশিয়া ও বেলারুশ ইতোমধ্যে এক যৌথ সামরিক মহড়ার যুক্তি করেছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত এই যৌথ মহড়া চলবে। লুকাশেঙ্কো জানিয়েছেন, রাশিয়া ও বেলারুশের এমন যৌথ মহড়া আরো বেশি হওয়া উচিত। 



এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত