আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

যুক্তরাষ্ট্রের দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়লো ইউরোপেও

যুক্তরাষ্ট্রের দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়লো ইউরোপেও

দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে শুরু হয়েছে ভয়াবহ দাবানল। প্রায় ১০০টি দাবানলে ভস্মীভূত হচ্ছে ক্যালিফোর্নিয়া, অরেগন ও ওয়াশিংটনসহ বেশ কিছু রাজ্যের বন ও জমি। মারাত্মক দূষিত হয়েছে উঠেছে আক্রান্ত অঞ্চলের বাতাস৷ 

ন্যাশনাল এয়ার ইনডেক্স সূত্র জানিয়েছে, দাবানলের ধোঁয়ায় উত্তর আমেরিকার আকাশ ছেয়ে গেছে। এমনকি দাবানলের ধোঁয়া ইউরোপের আকাশেও পৌঁছে গেছে। 

ইউরোপীয় ইউনিয়ন কপারনিসাস এটমোস্ফিয়ার মনিটরিং সার্ভিস (সিএএমএস) জানিয়েছে, ইউরোপের আকাশে প্রায় ৮০০০ মাইল দূর থেকেও ধোঁয়ার কুণ্ডলী দেখা দিয়েছে। এই ধোঁয়া বায়ুমণ্ডলে মারাত্মক দূষণ ঘটাচ্ছে। আমেরিকা থেকে আসা ধোঁয়ার মাত্রা ও স্কেল নিয়মিত মনিটরিং করছে সংস্থাটি। 

বিশেষজ্ঞরা বলছেন, ছাই ও ধোঁয়া মিশ্রিত বাতাসের কারণে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা রয়েছে। অরেগনের বেশ কয়েকটি শহরের বাতাসে সর্বকালের সবচেয়ে ভয়াবহ দূষণ দেখা দিয়েছে।

দাবানলের কারণে ক্যালিফোর্নিয়া, অরেগন ও ওয়াশিংটনে কমপক্ষে ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ১২টির বেশি বৃহৎ দাবানলে গত মাস থেকে এখন পর্যন্ত রাজ্য তিনটির প্রায় ৪০ লাখ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ওয়াশিংটনের বেশ কয়েকটি ছোট শহরসহ প্রায় ৪০০০ কাঠামো ধসে গেছে।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি এন্ড ফায়ার প্রটেকশন সূত্র জানিয়েছে, ২৫টি দাবানল ক্যালিফোর্নিয়ায় সক্রিয় রয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি দাবানল গত মাসের মাঝামাঝি থেকে সক্রিয় রয়েছে। এখন পর্যন্ত দাবানলে ২৫ জনের মৃত্যু হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় ১৭ হাজার ফায়ার সার্ভিস কর্মী। 

অরেগন রাজ্যেও দাবানলের কারণে পুড়ছে লাখ লাখ একর জমি ও বনভূমি। এখন পর্যন্ত দাবানলের কারণে রাজ্যটিতে আটজনের মৃত্যু হয়েছে। এর আগে মঙ্গলবার ট্রাম্প অরেগন রাজ্যে 'জরুরি বিপর্যয়' এর ঘোষণা দেন। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত