আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

নতুন আরও এক লাখ কর্মী নিয়োগ দেবে আমাজন

নতুন আরও এক লাখ কর্মী নিয়োগ দেবে আমাজন

আমাজন

করোনাভাইরাস মহামারীর কারণে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বেই লাখ লাখ মানুষ বিশ্বজুড়ে চাকরি হারিয়েছে। তবে অনলাইন পন্য বিক্রেতা প্রতিষ্ঠান আমাজনের ক্ষেত্রে এর উল্টো ব্যাপার ঘটেছে। মহামারীর সময়ে তাদের আয় বেড়েছে কয়েকগুন বেশি এবং কর্মী ছাটাইয়ের বদলে বরং নতুন কর্মী নিয়োগ দিয়েছে তারা। সম্প্রতি আবারও নতুন এক লাখ কর্মী নিয়োগ দেয়ার কথা ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। 


কোম্পানির নিয়োগ পরিকল্পনা সংক্রান্ত খবরে জানা গেছে, জিনিস তুলে প্যাক করে তা ক্রেতার দরজায় পৌঁছে দিতে বিপুল পরিমাণ কর্মীর প্রয়োজন তাদের। খবর: ফক্স নিউজের।

শেষ ত্রৈমাসিকে আমাজনের বিক্রির পরিমাণ বেড়েছে ৪০ শতাংশ। গত ২৬ বছরের ইতিহাসে এটাই সর্বাধিক বৃদ্ধি। আমাজনের যুক্তরাষ্ট্র ও কানাডা শাখায় প্রচুর ফুল টাইম ও পার্ট টাইম চাকরির পর খালি হয়েছে। চলতি মাসে যে শতাধিক ওয়ার হাউসের কাজ চলছে, তাতে অসংখ্য কর্মীর প্রয়োজন। 

কোম্পানির বিশ্বব্যাপী গ্রাহকের চাহিদা বিষয়ক ভাইস প্রেসিডেন্ট বোলার ডেভিস এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “সুরক্ষার কথা মাথায় রেখে সার্বিক অগ্রগতির লক্ষ্যে আমরা যাবতীয় ব্যবস্থা নেব।“

তিনি বলেন, এক লাখ কর্মসংস্থানের পাশাপাশি শীতকালীন ছুটির জন্যও কোম্পানির কী পরিমাণ কর্মী প্রয়োজন, তারও হিসেব নিকেশ করা হচ্ছে।

এর আগে চলতি মাসের গোড়ার দিকেও ৩৩ হাজার কর্মী নিয়োগের কথা বলেছিল আমাজন। গত মার্চ আর এপ্রিলেও লোক নিয়োগের কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। করোনার কারণে যারা বেকার হয়ে গিয়েছিল তাদের জন্য এক বিশেষ ‘ক্যারিয়ার ডে’ আয়োজনের মাধ্যমে ওই পদগুলো অফার করেছিল তারা। 









এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত