আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

নিউইয়র্কে পার্টিতে গোলাগুলির ঘটনায় দুইজনের মৃত্যু, আহত ১৪

নিউইয়র্কে পার্টিতে গোলাগুলির ঘটনায় দুইজনের মৃত্যু, আহত ১৪

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পার্টিতে গোলাগুলির ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৪ জন। নিউইয়র্কের রচেস্টার শহরে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) শেষরাতে এই ঘটনা ঘটে। 

রচেস্টারের পুলিশ প্রধান মার্ক সিমনস জানান, শহরের একটি বাড়ির পেছন দিকের বাগানে এক পার্টিতে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে যেয়ে পুলিশ দেখতে পায় প্রায় ১০০ মানুষ প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছে।

মার্ক সিমনস বলেন, বেআইনিভাবে ও করোনার স্বাস্থ্যবিধি লংঘন করে ওই পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে ১৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে এক তরুণ ও এক তরুণী মারা গেছেন। তাঁদের বয়স ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে।

তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। আহত ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাঁদের আঘাত গুরুতর নয় বলে জানান পুলিশ কর্মকর্তা মার্ক সিমনস। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এমনকি কতজন মিলে হামলা চালিয়েছিল, তাও জানা যায়নি।

পার্টির আয়োজককে জিজ্ঞাসাবাদ করলে পুলিশকে সে জানায়, সে অল্প কয়েকজন বন্ধুকে দাওয়াত করেছিলো। এরপর ওই বন্ধুরা আরো কয়েকজন বন্ধুকে দাওয়াত করে। এভাবেই পার্টিতে শতাধিক মানুষ জড়ো হয়। 

 এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত