আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে হত্যা করতে চায় ইরান!

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে হত্যা করতে চায় ইরান!

দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত আছেন লানা মার্কস

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত রাষ্ট্রদূত লানা মার্কসকে হত্যা করার পরিকল্পনা করছে ইরান। এই হত্যাকাণ্ডের মাধ্যমে ইরানী জেনারেল কাশেম সোলাইমানি হত্যার সম্মানজনক প্রতিশোধ নিতে চায় ইরান।


আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই এই হত্যাকাণ্ড ঘটানোর পরিকল্পনা করছে ইরান - এমন খবর বেরিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে। 


নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ইন্টিলিজেন্স এর এক কর্মকর্তা এক বিবৃতিতে জানিয়েছেন, ইরান কুদস ফোর্সের প্রধান সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে। তারা আগামী নভেম্বরের  নির্বাচনের আগে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লানা মার্কসকে হত্যার মাধ্যমে প্রতিশোধ নিতে চায়।


এদিকে, ইরানের রেভল্যুশনারি গাডর্সের প্রধান বলেছেন, জেনারেল কাশেম সোলাইমানি হত্যায় যারা জড়িত, শুধু তাদের লক্ষ্যবস্তু করে একটি সম্মানজনক প্রতিশোধ নেবে তেহরান। 


এই বিবৃতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুমকি দেন। তিনি বলেন, তার দেশের উপর কোনো হামলা হলে হাজার গুণ শক্তিশালী জবাব দেওয়া হবে।


এদিকে, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা শুক্রবার জানায়, রাষ্ট্রদূত মার্কসের বিরুদ্ধে এই জাতীয় ষড়যন্ত্রের কোনো প্রমাণ তারা পায়নি।



এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত