আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নতুন বিচারপতি হতে পারেন এমি কোনি ব্যারেট

নতুন বিচারপতি হতে পারেন এমি কোনি ব্যারেট

ছবি: এলএবাংলাটাইমস

সুপ্রিম কোর্টের প্রবীণতম ও নারী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব রুথ বডার গিন্সবার্গের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে আছে। ডেমোক্র‍্যাটরা দাবি করছেন, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরেই নতুন বিচারপতি নিয়োগ দিতে হবে। এদিকে এই দাবিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টে রুথ বডার গিন্সবার্গের শূন্যস্থান পূরণ করা হবে। 

আর নতুন বিচারপতি হিসেবে নিয়োগ পেতে পারেন রক্ষণশীল ধর্মীয় ঘরানার বিচারক এমি কোনি ব্যারেট, এমনটাই জানাচ্ছে হোয়াইট হাউজের একাধিক সূত্র। এমি কোনি ব্যারেট ক্যাথলিক খ্রিষ্টান হওয়ায় রক্ষণশীল ধার্মিকদের মধ্যে তিনি বেশ সুপরিচিত। 

এমি কোনি ব্যারেটকে যদি ট্রাম্প মনোনয়ন দেন ও সিনেটে যদি এটি পাশ হয়, তবে সুপ্রিম কোর্টে রিপাবলিকান ঘরানার বিচারপতি হবেন ছয় জন, আর ডেমোক্রেটিক ঘরানার বিচারপতি বর্তমানে রয়েছেন তিনজন। 

তবে বিভিন্ন সূত্র জানাচ্ছে, এমি কোনি ব্যারেটকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে সিনেটের অনেকেই দেখতে চান না। সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের মধ্যেই অনেকেই কোনি ব্যারেটের বিরুদ্ধে ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে। 

এর আগে, ২০১৭ সালে প্রেসিডেন্ট ট্রাম্প কোনি ব্যারেটকে শিকাগোভিত্তিক সপ্তম সার্কিট আপিল কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিলেন। সেসময় কোনি ট্রাম্পের প্রস্তাবিত অভিবাসন ও বন্দুকবহন আইনের পক্ষে ভোট দিয়েছিলেন। 

এছাড়া ধর্মীয় আদর্শ মেনে চলার কারণে বিভিন্ন সময় সিনেটে সমালোচনার মুখোমুখি হয়েছেন এমি কোনি ব্যারেট। এছাড়া 'এবোরশন রাইট (গর্ভপাতের অধিকার' এর বিরুদ্ধে অবস্থান করার কারণেও সমালোচনা রয়েছে কোনি ব্যারেটকে নিয়ে। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত