আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

মাস্ক ব্যবহার করায় বাইডেনকে ট্রাম্পের উপহাস!

মাস্ক ব্যবহার করায় বাইডেনকে ট্রাম্পের উপহাস!

আগামী সপ্তাহে প্রেসিডেন্সিয়াল ডিবেটে মুখোমুখি হবেন ট্রাম্প ও বাইডেন

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। দেশজুড়ে প্রতিদিন করোনাভাইরাসের কারণে মারা যাচ্ছে গড়ে ৮০০ জন। এখন পর্যন্ত বিশ্বের দেশগুলোর মধ্যে করোনাভাইরাসের কারণে মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ। ফলে দেশ ও দেশের বাইরে ট্রাম্প প্রশাসন তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন। 

কিন্তু এসব কোনো কিছুই তোয়াক্কা করেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর মতে, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মানার কোনো প্রয়োজন নেই। উল্টো মাস্ক ব্যবহার করায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনকে নিয়ে উপহাস করেছেন তিনি। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট নির্বাচনের এক প্রচার সমাবেশে ট্রাম্প জো বাইডেনকে তাচ্ছিল্য করে বলেন, 'সে (জো বাইডেন) কি আগামী সপ্তাহের প্রেসিডেন্সিয়াল ডিবেটে মাস্ক পড়ে আসবে? হয়তো আসবে, কারণ এটি তাঁর জন্য প্রয়োজন, সে এটি ব্যবহার করতে পছন্দও করে'।  

এছাড়াও একইদিনে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ট্রাম্প প্রশাসন করোনাভাইরাস সম্পূর্ণ মোকাবেলা করতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, 'ভ্যাকসিন ছাড়াই করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলে এসেছে'।

সামাজিক দূরত্ব না মেনে নির্বাচনী প্রচারণা ও র‍্যালির আয়োজন করায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে কি না, এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'এটির কোনো প্রয়োজন নেই'।

মহামারিতে দুই লাখ মানুষের মৃত্যুর ঘটনা বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, 'এটি লজ্জাজনক'। এ সময় তিনি দাবি করেন, তাঁর কারণে আরো কয়েক লাখ বাসিন্দার প্রাণ বেঁচেছে৷ 

এদিকে, ন্যাশনাল ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ ড. এন্থনি ফাউসি জানিয়েছেন, আগামী বছরের মাঝামাঝির আগে করোনাভাইরাস পরিস্থিতি উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনকি আসন্ন শীতে পরিস্থিতি আরো অবনতি হতে পারে। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত