আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

কৃষ্ণাঙ্গ তরুণী ব্রিয়ানা হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত পুলিশ

কৃষ্ণাঙ্গ তরুণী ব্রিয়ানা হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত পুলিশ

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইভিন শহরে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণী ব্রিয়ানা টেইলর নিহতের ঘটনায় এক পুলিশ সদস্যকে দোষী সাব্যস্ত করেছে দেশটির আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট অন্য আরো দুই পুলিশকে মামলা থেকে নিষ্পত্তি দেওয়া হয়েছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) কেন্টাকির এটর্নি জেনারেল ডেনিয়েল ক্যামেরন এই মামলার রায় ঘোষণা করেন। 

দোষী সাব্যস্ত পুলিশ অফিসার ব্র‍্যাট হেনকিসনকে গুলি করায় দায়ে থার্ড ডিগ্রী চার্জ আনা হয়েছে। অন্য দুই খালাসপ্রাপ্ত পুলিশ অফিসার হলেন জন মেটিংলি ও মাইলেস কোসগ্রোভ। 

গত ১৩ মার্চ তিন পুলিশ অফিসার ওয়ারেন্ট ছাড়াই অভিযান চালিয়ে হত্যা করেছিলো ব্রিয়না টেইলরকে। পুলিশ যখন ব্রিয়নার অ্যাপার্টমেন্টে প্রবেশ করেছিলেন তখন ঘুমিয়ে ছিলেন তিনি। ঘুমন্ত অবস্থাতেই পুলিশ তাকে বেশ কয়েকটি গুলি করে। পরে ২৬ বছরের ব্রিয়না মারা যান। 

কিন্তু, যার খোঁজে পুলিশ সেদিন ওই অ্যাপার্টমেন্ট অভিযান চালায় তিনি সেখানেই ছিলেনই না। সেই অ্যাপার্টমেন্টেও কোনো মাদক পাওয়া যায়নি। এই ঘটনার পর ১২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছিলো লুইভিন পুলিশ। 

এদিকে, এই রায়ের প্রতিক্রিয়ায় ব্রিয়ানার পরিবার বলেন, আমরা ন্যায় বিচারের কাছাকাছি গিয়েছি। তবে আমরা আরো বেশি শাস্তি আদালতের কাছ থেকে আশা করেছিলাম। 

রায়ের পরপরই শাস্তি বাড়ানোর প্রতিবাদে লুইভিনে আন্দোলন শুরু করেছে ব্ল্যাক লাইভস ম্যাটার সমর্থকেরা।


এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত