আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

ট্রাম্প জাতিসংঘে ‘রাজনৈতিক ভাইরাস' ছড়াচ্ছেন: চীন

ট্রাম্প জাতিসংঘে ‘রাজনৈতিক ভাইরাস' ছড়াচ্ছেন: চীন

ডোনাল্ড ট্রাম্প

জাতিসংঘে ‘রাজনৈতিক ভাইরাস’ ছড়ানোর জন্য চীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেছে। কোভিড-১৯ মহামারি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রশ্নে এ মার্কিন নেতা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বেইজিংকে জোরালোভাবে আক্রমণ করে বক্তব্য দেয়ার পর তারা ট্রাম্পকে দায়ী করে। খবর এএফপি’র।
জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝং জুন সাংবাদিকদের বলেন, “যখন আন্তর্জাতিক সম্প্রদায় কোভিড-১৯ মোকাবেলায় আন্তরিকভাবে লড়াই করছে তখন যুক্তরাষ্ট্র জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রাজনৈতিক ভাইরাস ছড়াচ্ছে।”
তিনি বলেন, এ ব্যাপারে আমি জোর দিয়ে বলতে পারি- যুক্তরাষ্ট্রের বক্তব্য সাধারণ পরিষদের স্বাভাবিক পরিবেশের সাথে একেবারেই বেমানান।
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে ট্রাম্প বিশ্বব্যাপী কোভিড-১৯ ছড়িয়ে পড়ায় বেইজিংকে দায়ী করে তাদের কঠোর সমালোচনা করেন এবং এ ভাইরাসকে তিনি ‘চীন ভাইরাস’ নামে অভিহিত করেন।
এক সমাবেশের বক্তব্যের কথা স্মরণ করে ট্রাম্প চীনের ছড়ানো এ ‘প্লেগের’ বিষয়ে পদক্ষেপ গ্রহণে বিশ্বের প্রতি আহ্বান জানান।
ট্রাম্প এ মহামারি ছড়িয়ে পড়া প্রশ্নে বারবার চীনকে দায়ী করে আসছে। এ ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ইতোমধ্যে ২ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় এ সংখ্যা অনেক বেশি।

শেয়ার করুন

পাঠকের মতামত