আপডেট :

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

গিন্সবার্গের শেষকৃত্যে ট্রাম্প, দুয়োধ্বনি দিলো ডেমোক্রেটরা

গিন্সবার্গের শেষকৃত্যে ট্রাম্প, দুয়োধ্বনি দিলো ডেমোক্রেটরা

গিন্সবার্গের শেষকৃত্যে সস্ত্রীক উপস্থিত ছিলেন ট্রাম্প

সুপ্রিম কোর্টের সদ্য প্রয়াত বিচারপতি রুথ বডার গিন্সবার্গের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শেষকৃত্যে অনুষ্ঠানে যোগ দেন ট্রাম্প। এ সময় ডেমোক্র‍্যাটিক সমর্থকেরা ট্রাম্পের বিরুদ্ধে দুয়োধ্বনি দেয় ও ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার স্লোগান দেয়। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের বাইরে প্রাঙ্গনে ডেমোক্রেটিক ঘরানার প্রবীণতম বিচারপতি ও নারী অধিকার আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব রুথ বডার গিন্সবার্গের শেষকৃত্যে অনুষ্ঠানে অংশ নেন ট্রাম্প। এ সময় ডেমোক্রেটিক সমর্থকেরা ট্রাম্পকে 'বু' দিয়ে তাচ্ছিল্য প্রকাশ করে। 

এদিকে, গিন্সবার্গের মৃত্যুর তিনদিন পরেই ট্রাম্প ঘোষণা দেন, তিনি সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে আগামী শনিবার কাউকে মনোনয়ন দিবেন। কিন্তু ডেমোক্রেটিকরা দাবি করছেন, প্রেসিডেন্ট নির্বাচনের পরই নতুন বিচারপতি নিয়োগ দিতে হবে।

এদিকে সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেল বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন বিচারপতি হিসেবে কারো নাম সুপারিশ করলে সিনেটে ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু করা হবে। 

নির্বাচনের আগে যদি সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দেওয়া হয়, তবে সেই বিচারপতি অবশ্যই রক্ষনশীল ঘরানার হবে। ফলে সুপ্রিম কোর্টে প্রায় ৫০ বছর পর রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাবে।  

আর সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠতা রিপাবলিকানরা ফিরে পেলে অভিবাসন ও গর্ভপাতের অধিকারসহ বেশ কিছু আইনে পরিবর্তন হতে পারে। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত