আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

দুই বছরে ট্রাম্প আয়কর দিলেন মাত্র ৭৫০ ডলার!

দুই বছরে ট্রাম্প আয়কর দিলেন মাত্র ৭৫০ ডলার!

ছবি: এলএবাংলাটাইমস

২০১৬ সালে এবং প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর  ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রীয় আয়কর দিয়েছেন মাত্র ৭৫০ ডলার! আর গত ১৫ বছরের মধ্যে ১০ বছর তিনি কোনো আয়করই পরিশোধ করেননি। 

সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যমূলক ও মিথ্যা।

যুক্তরাষ্ট্রের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প একমাত্র ও প্রথম প্রেসিডেন্ট যিনি তাঁর আয়কর পরিশোধ কার্যক্রম ব্যক্তিগতভাবে করে থাকেন। ট্রাম্পের পূর্ববর্তী বিভিন্ন ব্যবসা থাকায় ও সেগুলো প্রেসিডেন্সিয়াল কার্যক্রমে বাঁধা সৃষ্টি করতে পারে বিধায় ট্রাম্পের ক্ষেত্রে ব্যক্তিক্রমী নিয়ম জারি ছিলো। 

নিউইয়র্ক টাইমস দাবি করছে, প্রেসিডন্টে ও তাঁর বিভিন্ন কোম্পানির দুই দশকেরও বেশি সময়ের আয়করের রেকর্ড তারা হাতে পেয়েছে। সে সব নথিপত্র বলছে, গত ১৫ বছরের মধ্যে ১০ বছর একেবারেই কোনো আয়কর দেননি ট্রাম্প। কোম্পানিগুলো ক্রমাগত লোকসানে চলছে দাবি করে আয়কর এড়িয়েছেন। 

প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প বলেছেন, ‘আমি আসলে কর দিয়েছি। আমার ট্যাক্স রিটার্ন দেখলেই এটি বুঝতে পারবেন। অনেকদিন ধরেই এর অডিট চলছে।’ 


যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আয়কর পরিসেবা প্রতিষ্ঠান ইন্টারনাল রেভিনিউ সার্ভিসকে (আইআরএস)কে দোষারোপ করে তিনি বলেন,  ‘আইআরএসের লোকজন আমাকে ভালো চোখে দেখে না। সেখানে অনেকের লোক আছে।’

প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই ট্রাম্প খ্যাতিমান ব্যবসায়ী ও আবাসন খাতের মুঘল হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু আইআরএসের তথ্য-উপাত্ত তুলে ধরে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, তিনি কোটি কোটি ডলার আয় করলেও লোকসানের পরিমাণ বেশি দেখিয়েছেন। এর একমাত্র উদ্দেশ্যে কর ফাঁকি দেয়া। 

ডেমোক্রাট প্রতিদ্বন্দী জো বাইডেনের সঙ্গে ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্ক শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে এবং ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এ প্রতিবেদনটি প্রকাশ পেল। এর জেরে নানান ধরনের বিতর্কিত কাজ  ও মন্তব্যের জন্য আলোচিত এই প্রেসিডেন্ট আবারো আলোচনায় আসলেন।

এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত