আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

ইভাঙ্কা ট্রাম্পকে নির্বাচনের 'রানিংমেট' হিসেবে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প!

ইভাঙ্কা ট্রাম্পকে নির্বাচনের 'রানিংমেট' হিসেবে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প!

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে আসন্ন ২০২০ প্রেসিডেন্ট নির্বাচন। এমন সময় একের পর এক বিব্রতকর তথ্য ফাঁসের জেরে কোনঠাসা হয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ আনলো তারই প্রাক্তন ডেপুটি নির্বাচনী ক্যাম্পেইন চেয়ারপারসন রিক গেটস। 

রিক গেটসের প্রকাশিতব্য বই 'উইকড গেইম' এর সূত্র উল্লেখ করে গণমাধ্যমে খবর এসেছে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের সভায় কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট (রানিংমেট) হিসেবে নিযুক্ত করার প্রস্তাব করেছিলেন স্বয়ং ট্রাম্প। 

ট্রাম্প নির্বাচনী ক্যাম্পেইন ম্যানেজার ও তাঁর দল রিপাবলিকান সিনেটরদের বলেছিলে, 'ইভাঙ্কা ভাইস প্রেসিডেন্ট পদের জন্য যোগ্য। সে স্মার্ট, দেখতে সুন্দরী ও তাঁর উপস্থিতি উজ্জ্বল। জনগণ তাকে পছন্দ করবে'। 

উইকড গেইম এ রিক গেটস উল্লেখ করেন, ইভাঙ্কাকে মনোনয়ন দেওয়ার জন্য ট্রাম্প উন্মুখ ছিলেন। পরবর্তীতে রিপাবলিকান সিনেট ও ইভাঙ্কা ট্রাম্পের অসম্মতির কারণে এই সিদ্ধান্ত থেকে সরে আসেন ট্রাম্প। পরবর্তীতে ট্রাম্পের রানিংমেট হিসেবে ইন্ডিয়ানার গভর্নর মাইক পেন্সকে নির্বাচিত করা হয়। 

ইভাঙ্কা পরবর্তীতে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সিনিয়র এডভাইজর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ট্রাম্পের বড়বড় রাজনৈতিক ঘোষণা ও সিদ্ধান্ত বরাবরই ইভাঙ্কার উপস্থিতিতেই হয়েছে। 

এর আগেই ট্রাম্প বলেছিলেন, ইভাঙ্কার রাজনৈতিক ক্যারিয়ার অনেক দূর এগোতে পারে। ট্রাম্প বলেন, আমি আশা করি ইভাঙ্কা আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবে। 

এর আগে ট্রাম্প বলেছিলেন, ডেমোক্রেটিক দল থেকে মনোনীত ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কামলা হ্যারিস এর থেকে ইভাঙ্কা অনেক বেশি যোগ্যতাসম্পন্ন। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত