আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

অ্যারিজোনায় স্ত্রীকে গুলি করে হত্যার পর বাংলাদেশির আত্মহত্যা!

অ্যারিজোনায় স্ত্রীকে গুলি করে হত্যার পর বাংলাদেশির আত্মহত্যা!

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের একটি বাসা থেকে এক বাংলাদেশি দম্পতির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। অ্যারিজোনায় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, স্ত্রীকে গুলি করে হত্যার পর স্বামী নিজেও আত্মহত্যা করেছেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র মারফত ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে এলএবাংলাটাইমস। 

ঘটনার পর থেকেই ফিনিক্স শহরের বাসাটিকে ঘিরে রেখেছে পুলিশ। পুলিশ আরো জানিয়েছে, এই দম্পতির মৃত্যুর ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। পোস্টমর্টেম রিপোর্টের পর আসল ঘটনা নিশ্চিত হওয়া যাবে। 

স্থানীয় বাদিন্দাদের বরাতে জানা যায়, বাংলাদেশের মাগুরার আবুল আহসান হাবিব (৫২) ও তার স্ত্রী সৈয়দা সোহেলী আকতার (৪৩) পারিবারিক ভিসায় দুই ছেলেসহ যুক্তরাষ্ট্রে এসে ২০০৮ সালে অ্যারিজোনায় থাকতে শুরু করেন। হাবিব একটি ৭/১১ শপে কাজ করতেন আর স্ত্রী সোহেলী আকতার চায়না একটি বিউটি পার্লার চালাতেন। তাদের ২৫ ও ১৮ বছর বয়েসী দুই ছেলে রয়েছে৷ বড় ছেলে পরিবারের সাথে থাকলেও ছোট ছেলে আলাদা বসবাস করতেন।

সম্প্রতি মহামারির মধ্যে দুইজনেই কর্মহীন হয়ে পড়েছিলেন। এ নিয়ে প্রায়ই দাম্পত্য কলহের সৃষ্টি হচ্ছিলো। 

স্থানীয় বাসিন্দারা এলএবাংলাটাইমসকে আরো জানায়,  ঘটনার দিন সকালে সোহেলী ও হাবিবের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে হাবিব স্ত্রী সোহেলীকে ছুরি দিয়ে আঘাত করতে চাইলে তাদের বড় ছেলে হাসিব জরুরি সেবার ৯১১ নম্বরে কল করে পুলিশের কাছে অভিযোগ করেন। পরে পুলিশ বাসায় গিয়ে সোহেলীর সঙ্গে তার নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন ও পরদিন (সোমবার) আদালত থেকে 'রেস্ট্রিকশান অর্ডার' আনতে বলেন। এরপর পুলিশ বাসা থেকে ফিরে আসলে তাদের বড় ছেলে হাসিবও বাসা থেকে বাইরে বেরিয়ে যায়। এই সুযোগে স্বামী হাবিব একটি বন্দুক হাতে নিয়ে ঘরে ফিরে এলে সোহেলী ছেলে হাসিবকে ফোন দিয়ে এই ঘটনা জানান। হাসিব সোহেলী আকতারকে ৯১১ নম্বরে কল দিতে বলেন। সোহেলী আকতারের সাথে কথা বলা অবস্থাতেই ফোনের অপর প্রান্ত থেকে গুলির শব্দ শুনতে পায় পুলিশ। তখনই পুলিশ ওই বাসায় রওয়ানা দেয় ও ঘটনাস্থলে পৌঁছে স্বামী আহসান হাবিবের নিথর দেহের পাশে একটি বন্দুক পড়ে থাকতে দেখে। পরবর্তীতে পুলিশ দুইজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।  


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত