আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প ও বাইডেন

প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প ও বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে (বিতর্ক) মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)  মুখোমুখি হতে যাচ্ছেন রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পদপ্রার্থী জো বাইডেন। ৩ নভেম্বর নির্বাচনের আগে ভাইস প্রেসিডেন্ট ডিবেটসহ মোট চারটি ডিবেটে অংশ নিবেন প্রার্থীরা৷ 

মঙ্গলবার ওহাইও অঙ্গরাজ্যের কেস ওয়েস্টার্ন রিসার্ভ ইউনিভার্সিটি এন্ড ক্লিভল্যান্ড ক্লিনিকে প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটের মুখোমুখি হতে যাচ্ছেন নির্বাচনের দুই দলের প্রার্থী। প্রথম ডিবেটের সঞ্চালক হিসেবে থাকবেন ফোক্স নিউজের সাংবাদিক ক্রিস ওয়ালেস৷ 

প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটের জন্য কোনো বিজ্ঞাপন বিরতি ছাড়া ৯০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। যেকোনো স্থানীয় টিভি চ্যানেল ও নিউজ ওয়েবসাইটে ডিবেট সরাসরি সম্প্রচার করা হবে। প্রতেক প্রার্থী ৬টি ধাপে ১৫ মিনিট করে কথা বলার সুযোগ পাবেন। প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে ট্রাম্প ও বাইডেন নিজেদের বিভিন্ন সময় দেওয়া বিবৃতি, করোনাভাইরাস ইস্যু, সুপ্রিম কোর্ট ইস্যু, দেশটির অর্থনীতি, চলমান বর্ণবৈষম্য ও এইসব নিয়ে সৃষ্ট সহিংসতা ও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কথা বলবেন।

পরবর্তী প্রেসিডেন্সিয়াল ডিবেট অনুষ্ঠিত হবে ইউটাহ তে। এবারের নির্বাচনে জয় পেতে দুই প্রার্থীর জন্যই ইউটাহ ও ওহাইও খুবই শুরুত্বপূর্ণ রাজ্য। তাই আসন্ন বিতর্কে ওই অঞ্চলের ভোটারদের কি কৌশলে নিজের দলে টানবেন প্রার্থীরা, সেটিই মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ 

তবে নির্বাচনের আগে প্রেসিডেন্সিয়াল ডিবেট বাধ্যতামূলক নয় যুক্তরাষ্ট্রে। ডেমোক্র্যাটদের অনেকেই জো বাইডেনকে ডিবেটে অংশ না নিতেও পরামর্শ দিয়েছিলেন। এর কারণ হিসেবে তাঁরা বলেছিলেন, ট্রাম্প তার চতুর মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে জাতীয় পর্যায়ে পার পেয়ে যেতে পারেন। তবে জো বাইডেন বলেছেন, বিতর্কে ট্রাম্পের প্রতিটা কথা ও তথ্য যাচাই করেই তবে উত্তর দেওয়া হবে।


এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত