আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন: যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ ক্যালিফোর্নিয়া শাখার দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন: যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ ক্যালিফোর্নিয়া শাখার দোয়া মাহফিল

ছবি: এলএবাংলাটাইমস

হলিউডখ্যাত লিটল বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম শুভ জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ ক্যালিফোর্নিয়া শাখা। 

ক্যালিফোর্নিয়ার লিটল বাংলাদেশের স্বদেশ রেষ্টুরেন্টের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ ক্যালিফোর্নিয়া শাখা মাননীয় প্রধানমন্ত্রীর ৭৪তম শুভ জন্মদিন পালন করেছে। ক্যালিফোর্নিয়া যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্যামল মজুমদারের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি সুবর্ণ নন্দী তাপস এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার সংগ্রামী সভাপতি তৌফিক ছোলেমান খান তুহিন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা হাসান রেজা খান। 

অনুষ্ঠানের শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা ও উপস্থিত ক্যালিফোর্নিয়া আওয়ামী পরিবারের সকলে মিলে কেকে কেটে জন্মদিন উদযাপন করেন। 

উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন লস এঞ্জেলেস সিটি যুবলীগের সংগ্রামী সভাপতি আলমগীর হোসেন সহ যুবলীগের বাপ্পী বড়ুয়া, শায়লা রুমী, অসীম ধাম, শচীন মজুমদার, রাহীব নুর, যুবলীগের উপদেষ্টা হাবিবুর রহমান সরোজসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার সফল সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মফু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ ক্যালিফোর্নিয়া শাখার সম্মানিত উপদেষ্টা ফারুক খান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার সংগ্রামী যুগ্ন-সাধারণ সম্পাদক জামিউল বেলাল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জামাল হোসাইন, আনন্দমেলার সম্মানিত প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খান, বাংলাদেশ আমেরিকান সোসাইটির অন্যতম সংগঠক কমরেড রব, বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুল কবির, সাজু বডুয়া, সৈয়দ মোহাম্মদ বাবর,  সফিকুর হক সহ আরো অনেকে। 

এছাড়াও উপস্থিত ছিলেন লস এঞ্জেলেসের বিশিষ্ট সাংবাদিক কাজী মশহুরুল হুদা এবং দৈনিক সমকাল ও সময় টেলিভিশনের রিপোর্টার সাংবাদিক লস্কর আল মামুন। 

অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সকলকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সংগ্রামী সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এবং যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের সংগ্রামী আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী ও যুগ্ন-আহবায়ক ইঞ্জিনিয়ার বাহার খন্দকার সবুজ ভাইয়ের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পরিশেষে সবাইকে নৈশভোজের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য, করোনা মহামারীর কারনে এবারের জন্মদিন ভিন্ন আঙ্গিকে পালন করা হয়েছে। 

এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত