আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

মাস্ক ব্যবহারে অস্বীকৃতি জানালেই জরিমানা

মাস্ক ব্যবহারে অস্বীকৃতি জানালেই জরিমানা

ছবি: এলএবাংলাটাইমস

নিউইয়র্কে মাস্ক ব্যবহার করতে না অস্বীকৃতি জানালেই বাসিন্দাদের জরিমানার বিধান করেছে নিউইয়র্ক কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কের মেয়র বিল দে বাসিও এই বিধান জারি করার ঘোষণা দেন। 

নিউইয়র্কে সম্প্রতি করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা মোট টেস্টের তিন শতাংশ ছাড়িয়ে যাওয়ায় এই বিধান জারি করেছে কর্তৃপক্ষ। 

মেয়র বিল ফে বাসিও বলেন, নিউইয়র্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুলস্থানে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হবে। এ সময় কোনো বাসিন্দা যদি মাস্ক পড়তে অস্বীকৃতি জানায়, তবে সেই বাসিন্দাকে জরিমানা করা হবে। 

মেয়র বলেন, আমরা কাউকে জরিমানা করতে চাই না। কিন্তু বিধান লংঘন করলে অবশ্যই জরিমানা আদায় করা হবে। 

এর আগে রাজ্যটির গণপরিবহনে কেউ মাস্ক ছাড়া চড়তে চাইলে সেই যাত্রীকে ৫০ ডলার জরিমানার বিধান করেছিলো নিউইয়র্ক মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন। 

নিউইয়র্কের করোনাভাইরাসের পরিসংখ্যানে দেখা গেছে, রাজ্যটিতে মোট টেস্টের ৩.২৫ শতাংশ বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে৷ জুন মাসের পর এবারই সংখ্যাটি ৩ এর বেশি হলো। 

নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের আরো ২৮টি রাজ্যে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন রাজ্যে আক্রান্তের সংখ্যা মোট টেস্টের ৫০ শতাংশ ছাড়িয়ে গেছে৷ তাছাড়া হাসপাতালগুলোতে রোগী ভর্তির সংখ্যাও বেড়ে গেছে৷ 

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে ৭০ লাখের বেশি বাসিন্দা আক্রান্ত হয়েছে৷ এরমধ্যে মারা গেছে দুই লাখের বেশি বাসিন্দা। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত