আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নিউইয়র্কে বাবা-মার সাথে অভিমান, বাংলাদেশী তরুণের আত্মহত্যা

নিউইয়র্কে বাবা-মার সাথে অভিমান, বাংলাদেশী তরুণের আত্মহত্যা

ছবি: এলএবাংলাটাইমস

মা-বাবার সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর নিউইয়র্ক সিটির হাডসন নদী থেকে এক বাংলাদেশি তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত তরুণের নাম আশফাকুল ইসলাম তৃপ্তি (১৮)। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) লাশ উদ্ধার করে জ্যাকসন হাইটস মসজিদে জানাজা শেষে নিউজার্সি মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

জানা গেছে, নিউইয়র্ক মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এবং বরিশাল সদরের সন্তান আরিফুল ইসলাম তুহিনের একমাত্র সন্তান আরিফুল ইসলাম তৃপ্তি। 

নিহতের পিতা হাবিবুর রহমান সেলিম রেজা এলএবাংলাটাইমসকে জানান, তৃপ্তি নিউইয়র্ক ইউনিভার্সিটিতে পড়াশুনা করতেন। তার মা আশুরা বেগম এবং বাবা তুহিন পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়ায় একটি বাড়ি কেনার পরিকল্পনা করছিলেন। 

এ নিয়ে একমাত্র সন্তান তৃপ্তির সাথে তদের মতানৈক্য দেখা দিয়েছিল।  এরপর ১৩ সেপ্টেম্বর মা-বাবার সাথে তর্ক-বিতর্কের এক পর্যায়ে তৃপ্তি জ্যাকসন হাইটস সংলগ্ন এলমহার্স্টর বাড়ি ছাড়েন। পরবর্তী দুই-তিন দিনেও কোন সাড়া না পেয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশে রিপোর্ট করা হয়।

অবশেষে ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কের পুলিশ হাডসন নদী থেকে একটি লাশ উদ্ধার হয়েছে তৃপ্তের বাবা-মাকে জানায় পুলিশ। লাশ দেখে সেটি তৃপ্তির লাশ হিসেবে সনাক্ত কর‍তে সক্ষম হোন তার মা ও বাবা। জানা গেছে, ঐ লাশটি নদী থেকে উদ্ধার করা হয় ১৫ সেপ্টেম্বর। তৃপ্তি বাড়ি ছাড়ার দুদিন পর। কিন্তু পুলিশের গড়িমসির কারণে ১০ দিন পর ২৮ সেপ্টেম্বর পুত্রের লাশের সন্ধান পেয়েছেন মা-বাবা। এ নিয়ে কমিউনিটিতে ক্ষোভ দেখা দিয়েছে।

২০১০ সালে মা-বাবার সাথে যুক্তরাষ্ট্রে এসেছিলেন তৃপ্তি। হাই স্কুল থেকে কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশনের পর গত আগস্টে সে ভর্তি হয় নিউইয়র্ক ইউনিভার্সিটিতে। ধারণা করা হচ্ছে, সে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। 

তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গির আলম প্রমুখ।


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত