আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ট্রাম্প 'পুতিনের পোষা কুকুরছানা': জো বাইডেন

ট্রাম্প 'পুতিনের পোষা কুকুরছানা': জো বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্ক শেষ হলো দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর পাল্টাপাল্টি কটু মন্তব্য ও উত্ত্যক্ত বাক্য বিনিময় দিয়ে। তবে ডেমোক্র‍্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন বিতর্কে বেশ আক্রমণাত্মকই হয়ে উঠেছিলেন। 

জো বাইডেন বিতর্কের এক পর্যায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলে বসেন, ট্রাম্প হচ্ছেন 'রাশিয়ার পোষা কুকুরছানা'। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত নয়টায় ওহাইও অঙ্গরাজ্যের কেস ওয়েস্টার্ন রিসার্ভ ইউনিভার্সিটি এন্ড ক্লিভল্যান্ড ক্লিনিকে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্ক অনুষ্ঠিত হয়। এই বিতর্কের সঞ্চালনায় ছিলেন ফোক্স নিউজের সাংবাদিক ক্রিস ওয়ালেস। 

বিতর্ক চলাকালীন উত্তপ্ত বাক্যবিনিময় আর তীর্যক কথাবার্তার পসরা সাজিয়ে বসেছিলেন ট্রাম্প ও বাইডেন। বিতর্কের ছয়টি পর্বের প্রায় প্রতিটি বিষয়েই তর্ক ও একে অপরকে দোষারোপ করেছেন তাঁরা। বিতর্ক চলাকালীন এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্পকে জো বাইডেন বলেন, 'ট্রাম্পকে মোটেও বিশ্বাস করেনা যুক্তরাষ্ট্রের জনগণ। কারণ ট্রাম্প হচ্ছেন পুতিনের পোষা কুকুরছানা'। 

তবে ছেড়ে কথা বলেননি ডোনাল্ড ট্রাম্পও। বরাবরই বিতর্কিত শব্দ ব্যবহারে পটু ট্রাম্প জো বাইডেনকে সম্বোধন করেছেন 'গর্দভ' বলে। ট্রাম্প বলেন, 'জো বাইডেন মগজে ও মননে গর্দভ। যুক্তরাষ্ট্রের মানুষ কোনো গর্দভের হাতে ক্ষমতা সঁপে দিতে রাজি নয়'। 

এছাড়াও ট্রাম্প ও বাইডেন বিভিন্ন ইস্যুতে একে অপরকে গালাগালি করেছেন ও ব্যক্তি আক্রমণ করেছেন। ট্রাম্প বাইডেনের ছেলে হান্টারকে মাদকাসক্ত বলেছেন। জবাবে বাইডেন সেটি স্বীকার করে নিয়ে বলেন, 'অধিকাংশ আমেরিকান তরুণের মতো আমার ছেলেরও সমস্যা ছিলো। তবে সেটি সে কাটিয়ে উঠেছে। 

অপরদিকে জো বাইডেন ট্রাম্পকে 'মিথ্যাবাদী' ও কর ফাঁকির অভিযোগ তুলে প্রতারক বলে সাব্যস্ত করেছেন। এছাড়াও ট্রাম্পকে ক্লাউন বলেও সম্বোধন করেন বাইডেন।


এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত