আপডেট :

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

প্রথম বিতর্কে জয়ী বাইডেন: জরিপের ফলাফল

প্রথম বিতর্কে জয়ী বাইডেন: জরিপের ফলাফল

ছবি: এলএবাংলাটাইমস

প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্প ও বাইডেন কেউ কাউকেই ছেড়ে কথা বলেননি। পুরো বিতর্ক জুড়েই একজন আরেকজনের দিকে তীর্যক বাক্য ছুঁড়েছেন, ছুটিয়েছেন কটু কথার তুবড়ি। দুইজনের কেউই গঠনমূলক আলোচনা করে ভোটারদের আশ্বস্ত না করতে পারলেও আপাতদৃষ্টিতে বিতর্কে জয়ী হয়েছে জো বাইডেন- এমনই দেখা গেছে জরিপে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত নয়টায় ওহাইও অঙ্গরাজ্যের কেস ওয়েস্টার্ন রিসার্ভ ইউনিভার্সিটি এন্ড ক্লিভল্যান্ড ক্লিনিকে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্ক অনুষ্ঠিত হয়। এই বিতর্কের সঞ্চালনায় ছিলেন ফোক্স নিউজের সাংবাদিক ক্রিস ওয়ালেস। 

উপস্থিত দর্শক, টিভি ক্যাবল ও নিউজ এজেন্সির চ্যানেলগুলোর মাধ্যমে যারা সরাসরি প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্ক দেখেছেন, তাদের উপর করা জরিপে দেখা গেছে, সবকিছু মিলিয়ে ট্রাম্পের থেকে এগিয়ে আছেন জো বাইডেন। অর্থাৎ আপাতদৃষ্টিতে বিতর্কে জয়ী হয়েছেন ট্রাম্প। 

সংবাদমাধ্যমগুলোর জরিপে দেখা গেছে, ৯০ মিনিটের বিতর্কে দুই প্রার্থীর বক্তব্য শোনার পর ৬০ শতাংশ দর্শক মনে করেন, প্রথম বিতর্কে জয়ী হয়েছেন ট্রাম্প। অপরদিকে মাত্র ২৯ শতাংশ দর্শক মনে করেন, ট্রাম্পই প্রথম বিতর্কে বাজিমাত করেছেন। বাকি ১১ শতাংশ দর্শক কারো প্রতিই সমর্থন জানাননি। 

এছাড়াও, প্রায় অধিকাংশ দর্শকই মনে করেছেন, প্রথম বিতর্কে ট্রাম্প কিংবা বাইডেন কেউই প্রকৃতপক্ষে বিতর্কের আসল উদ্দেশ্য পূর্ণ করতে পারেননি। ট্রাম্প কিংবা বাইডেন- দুইজনের কেউই ভোটারদের আশ্বস্ত করতে পারেননি। বরং পুরো বিতর্ক জুড়ে গালাগালি আর ব্যক্তি আক্রমণের জেরে বিতর্ক হয়ে গেছে নেতিবাচক। দুইজন প্রার্থীর ভাবমূর্তি আগের থেকে ক্ষুণ্ণ হয়ে এই বিতর্কের কারণে- এমনটাই মনে করছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। 

বাসিন্দাদের উপর চালানো জরিপে দেখা গেছে, ৫৬ শতাংশ দর্শক মনে করেছিলেন জো বাইডেন বিতর্কে আরো গঠনমূলক ও বাস্তবিক কিছু তুলে ধরবেন। অপরদিকে ৪৩ শতাংশ দর্শক আশা করেছিলেন ট্রাম্প এই বিতর্কের মাধ্যমে তার বিরুদ্ধে শুরু হওয়া বিভিন্ন সমালোচনার জবাব দিবেন। 

জরিপে দেখা গেছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে জো বাইডেনের ওপর বেশিসংখ্যক মানুষ আস্থা রাখছে। জাতিগত বৈষম্যের বিষয়ে বাইডেনের ওপর আস্থা রাখছেন ৬৬ শতাংশ ভোটার। ট্রাম্পের ওপর একই বিষয়ে আস্থা রাখছেন ২৯ শতাংশ ভোটার। স্বাস্থ্য সুরক্ষা খাতে বাইডেন ও ট্রাম্পের ওপর ভোটার আস্থার হার যথাক্রমে ৬৬ ও ৩২ শতাংশ।

করোনাভাইরাস মোকাবিলায় বাইডেন ও ট্রাম্পের ওপর ভোটার আস্থার হার যথাক্রমে ৬৪ ও ৩৪ শতাংশ। আর সর্বশেষ সুপ্রিম কোর্টের বিচারপতি মনোনয়নের বিষয়েও বাইডেনের ওপরেই বেশি আস্থা রাখছেন ভোটাররা। এ ক্ষেত্রে বাইডেনের ওপর আস্থা রাখছেন ৫৪ শতাংশ ভোটার। আর ট্রাম্পের ওপর আস্থা রাখছেন ৪৩ শতাংশ ভোটার।

তবে অর্থনীতির প্রশ্নে কিছুটা ভালো অবস্থায় রয়েছেন ট্রাম্প। এই ইস্যুতে তাঁর ওপর আস্থা রাখছেন ৪৮ শতাংশ ভোটার। একই বিষয়ে বাইডেনের আস্থা রাখছেন ৫০ শতাংশ ভোটার।

কিন্তু এই বিতর্কের উপর চালানো জরিপের ফলাফল আসল নির্বাচনকে প্রভাবিত করবে না বলেও জানান বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে, সামনের বিতর্কে প্রার্থীদের আলোচনা কেমন হবে, সেটিও মূল বিষয় বলে বিবেচিত হবে। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত