আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ট্রাম্প-বাইডেন কীর্তি: পাল্টাচ্ছে প্রেসিডেন্সিয়াল বিতর্কের নিয়ম!

ট্রাম্প-বাইডেন কীর্তি: পাল্টাচ্ছে প্রেসিডেন্সিয়াল বিতর্কের নিয়ম!

ছবি: এলএবাংলাটাইমস

গত মঙ্গলবার ক্লিভল্যান্ডে প্রথম বিতর্কে মুখোমুখি হয়েছিলেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। প্রথম বিতর্কেই লঙ্কাকান্ড করে ছেড়েছেন ডেমোক্রেটিক ও রিপাবলিকান- দুই দলের প্রার্থীই। 

বিতর্কের পুরোটা সময় চেঁচামেচি ও মুখের কথা কেড়ে নেওয়া ছাড়া মূলত গঠনমূলক কিছুই বলেননি জো কিংবা ট্রাম্প। একে অপরকে বিভিন্ন ইস্যুতে তীর্যক মন্তব্য ও দোষারোপ করা ছাড়া বিতর্কে তেমন আর কিছুই ছিলো না। ব্যক্তি আক্রমণ ও বাদানুবাদে জড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভোটারদেরও হতাশ করেছেন প্রার্থীরা। 

জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন পুতিনের পোষা কুকুরছানা, আরো বলেছেন ট্রাম্প একজন মিথ্যেবাদী ও ক্লাউন। অপরদিকে ট্রাম্প বাইডেনকে উদ্দেশ্য করে বলেছেন, বাইডেন একজন গর্দভ। 

তবে এসব কিছুর থেকেও মাত্রা ছাড়িয়ে গেছে প্রার্থীদের পরস্পরকে কথা বলতে না দেওয়ার প্রবণতা। যখনই ট্রাম্প কিছু বলতে শুরু করেছেন, জো বাইডেন কথার মাঝখানেই কথা বলা শুরু করে দিয়েছেন। একই কাজ আরো বেশিবার করেছেন ট্রাম্প। ফলে পুরো বিতর্ক জুড়েই ছিলো বিশৃঙ্খলা। 

তাই এবার দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কের নিয়মই পাল্টে ফেলেছে দ্যা কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেট। নতুন নিয়ম অনুযায়ী, একজন প্রার্থী কথা বলার সময় যদি আরেকজন প্রার্থী মাঝখান থেকে কথা বলা শুরু করে বিরক্ত করেন, তবে তাঁর মাইক্রোফনই বন্ধ করে দেওয়া হবে৷ 

দ্যা কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেট কর্তৃপক্ষের ধারণা, মাইক্রোফোন নিয়ন্ত্রণ করলে কিছুটা শৃঙ্খলা ফিরতে পারে দ্বিতীয় বিতর্কে। ফলে কোনো প্রার্থী গঠনমূলক আলোচনার পাশাপাশি তার নিজের বক্তব্য শেষ করার সুযোগ পাবে। এই বিষয়ে দ্রুতই নতুন নির্দেশিকা জারি করা হবে। 

এদিকে, প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের জরিপে দেখা গেছে, ৯০ মিনিটের বিতর্কে দুই প্রার্থীর বক্তব্য শোনার পর ৬০ শতাংশ দর্শক মনে করেন, প্রথম বিতর্কে জয়ী হয়েছেন ট্রাম্প। অপরদিকে মাত্র ২৯ শতাংশ দর্শক মনে করেন, ট্রাম্পই প্রথম বিতর্কে বাজিমাত করেছেন। বাকি ১১ শতাংশ দর্শক কারো প্রতিই সমর্থন জানাননি। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত