আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

করোনায় আক্রান্ত হলেন ট্রাম্প ও মেলানিয়া!

করোনায় আক্রান্ত হলেন ট্রাম্প ও মেলানিয়া!

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী করোনায় আক্রান্ত হলে কোয়ারেন্টিনে যাওয়ার পর পরীক্ষা করা হলে তাদের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। 

শুক্রবার (২ অক্টোবর) সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ পায়। সেই সাথে ডোনাল্ড ট্রাম্প নিজেও টুইটে  করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন। 

টুইটারে করোনা পরীক্ষার ফল জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা একসঙ্গে এই পরিস্থিতি কাটিয়ে উঠব।

তবে, ৭৪ বছরের ট্রাম্প উচ্চ ঝুঁকি শ্রেণিতে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রাম্পের চিকিৎসক শ্যেন কোনলি এক বিবৃতিতে জানিয়েছেন, এই মুহূর্তে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি উভয়েই ভালো আছে। তারা হোয়াইট হাউজে বাসাতেই থাকার পরিকল্পনা করছেন।

তিনি বলেন, আশ্বস্ত থাকুন আমি আশা করছি সুস্থ হওয়ার পথে প্রেসিডেন্ট কোনও বাঁধা ছাড়াই নিজের কাজ চালিয়ে যেতে পারবেন। পরবর্তী কোনও কিছু ঘটলে আমি সবাইকে অবহিত করব।

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প জানান, তার ঘনিষ্ঠ সহযোগী হোপ হিকস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া কোয়ারেন্টিনে যাচ্ছেন। 

ট্রাম্প টুইটারে লিখেছেন, কোনো বিরতি ছাড়াই টানা কাজ করে যাওয়া হোপ হিকস করোনাভাইরাসে আক্রান্ত রয়েছেন। দুঃখজনক। ফার্স্ট লেডি ও আমি নিজেদের পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছি। এর মধ্যে আমরা নিজেদের কোয়ারেন্টিন প্রক্রিয়া শুরু করব। 

৩১ বছরের হোপ এখন পর্যন্ত ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠজন, যিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এই সপ্তাহেই ওহাইওতে টেলিভিশন বিতর্কে অংশ নিতে এয়ার ফোর্স ওয়ানে ভ্রমণ করা ট্রাম্পের সফর সঙ্গী ছিলেন তিনি। বুধবার ক্লিভল্যান্ডে ট্রাম্পকে বহনকারী বিমান থেকে মাস্কবিহীন অবস্থায় তাকে নামতে দেখা গেছে। বুধবার মিনেসোটায় এক সমাবেশে অংশ নিতে প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার মেরিন ওয়ানেও ট্রাম্পের সফর সঙ্গী ছিলেন হোপ।

তবে ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কে প্রভাব পড়বে কিনা তা এখনও জানা যায়নি। আগামী ১৫ অক্টোবর ফ্লোরিডার মিয়ামিতে এই বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত