আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ট্রাম্পকে টেলিগ্রামে শুভেচ্ছাবার্তা পুতিনের

ট্রাম্পকে টেলিগ্রামে শুভেচ্ছাবার্তা পুতিনের

ছবি: এলএবাংলাটাইমস

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ট্রাম্প। মহামারি ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন মার্কিন প্রেসিডেন্ট। হাসপাতালে থাকতে হবে বেশ কিছুদিন, সেখান থেকেই প্রয়োজনীয় রাষ্ট্রীয় কাজ সারবেন তিনি। 

আর এই খবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত আরোগ্যমুক্তির কামনা ও শুভেচ্ছা টেলিগ্রাম বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

রাশিয়ার সংবাদমাধ্যমগুলোতে খবর এসেছে, শুক্রবারই তিনি ট্রাম্পের উদ্দেশ্যে মস্কো থেকে একটি টেলিগ্রাম পাঠান। সেই টেলিগ্রামে মূলত ট্রাম্পের দ্রুত আরোগ্যমুক্তির শুভেচ্ছা জানানো হয়। 

জানা গেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে টেলিগ্রামে লিখেন, 'আমি (পুতিন) নিশ্চিত আপনার (ট্রাম্প) অভ্যন্তরীণ তীব্র জীবনীশক্তির কারণে দ্রুতই এই রোগ সেরে যাবে। এই ভয়ংকর ভাইরাসটির সাথে যুদ্ধ করতে যে মনোবল ও শুভ চেতনা প্রয়োজন, সেটি আপনার আছে'।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসায় ওষুধ হিসেবে রেমডেসিভির দেওয়া হচ্ছে। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে  ট্রাম্প ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে তাঁর চিকিৎসক এই ওষুধ দেওয়ার কথা জানান।


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত