আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

অক্সিজেন সাপোর্টে আছেন ডোনাল্ড ট্রাম্প!

অক্সিজেন সাপোর্টে আছেন ডোনাল্ড ট্রাম্প!

ছবি: এলএবাংলাটাইমস

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের সেনা হাসপাতাল ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি আছেন। ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক ড. সিন কোনলি জানিয়েছেন, ট্রাম্পের করোনাভাইরাসের তেমন কোনো উপসর্গ দেখা যায়নি। গত ২৪ ঘণ্টায় জ্বর অনুভব করেননি ট্রাম্প, মৃদু কাশি ছাড়া তাঁর কোনো সমস্যাই নেই। 

ট্রাম্প নিজেও কয়েক ঘণ্টা আগে তাঁর ফেসবুক পেইজে ভিডিও পোস্ট করে জানান, তিনি সুস্থ আছেন। তবে সত্যিই প্রেসিডেন্ট ট্রাম্প কতোটা সুস্থ আছেন, সে বিষয়ে কানাঘুষা শুরু হয়েছে দেশজুড়ে। 

হোয়াইট হাউজের খুব ঘনিষ্ঠ এক সূত্র গণমাধ্যমে সম্প্রতি জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের অবস্থা খুব একটা আশংকামুক্তও নয়। এমনকি হাসপাতালে নেওয়ার পর থেকে ট্রাম্পকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। 

হোয়াইট হাউজ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা ট্রাম্পের শারীরিক অবস্থার জন্য খুবই জরুরি সময়।  গত ২৪ ঘণ্টায় ট্রাম্পের অবস্থা খুব স্থিতীশীল ছিলো না'। 

এদিকে, শনিবার সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক নেভী কমাণ্ডার ড. সিন কোনলি জানিয়েছিলেন, ট্রাম্প ভালো অনুভব করছেন। তাঁর অবস্থা ভালো হয়ে উঠছে। 

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক ড. সিন কোনলি জানিয়েছেন, ৭২ ঘণ্টা আগে ট্রাম্পের করোনা ডায়াগনোসিস করা হয়। এরমধ্যে প্রেসিডেন্ট মৃদু জ্বর অনুভবও করেন। 

এদিকে, ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারের ডাক্তার সংবাদমাধ্যমে জানিয়েছেন, ট্রাম্প বলেছেন তিনি বেশ সুস্থ বোধ করছেন এবং আজকেই হাসপাতাল থেকে চলে যাওয়ার অবস্থায় রয়েছেন। 



এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত