আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ট্রাম্পের সাথে আর কে কে করোনায় আক্রান্ত?

ট্রাম্পের সাথে আর কে কে করোনায় আক্রান্ত?

ছবি: এলএবাংলাটাইমস

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প, এটি পুরোনো খবর। তবে শুধু প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পই নন, ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ অনেক কর্মকর্তাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।


ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাস সনাক্ত হওয়ার পর ট্রাম্পের পরিবারের অনেক সদস্যসহ ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ও কর্মকর্তাদের করোনাভাইরাস টেস্ট করানো হয়েছে। এদের মধ্যে আরো বেশ কয়েকজনের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। তাছাড়া করোনাভাইরাস নেগেটিভ এসেছে বেশ কয়েকজন কর্মকর্তার।


চলুন দেখে নিই ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি তাঁর ক্যাবিনেট মেম্বার ও পরিবারের সদস্যদের মধ্যে কারা  করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ও কারা আক্রান্ত হয়নি:



ট্রাম্পের শীর্ষ সহায়ক কর্মকর্তা হোপস হিস্কস: প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ সহায়ক ও ঘনিষ্ঠদের একজন হলেন এই হোপস হিস্কস। বৃহস্পতিবার হোপসের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়। 


নিকোলাস লুনা: ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ কর্মকর্তা ও হোয়াইট হাউজে ট্রাম্পের ছায়াসঙ্গী নিকোলাস লুনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।


ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও ক্যারেন পেন্স: ট্রাম্পের করোনাভাইরাস সনাক্ত হওয়ার পরই দ্রুত টেস্ট করানো হয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও ক্যারেন পেন্সকে। তবে তাঁদের মধ্যে কেউই করোনাভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানা গেছে।


ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মুনচিন: ট্রাম্পের সাথে সাম্প্রতিক বেশ কিছু সমাবেশে থাকায় করোনাভাইরাস টেস্ট করানো হয়েছে ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মুনচিন এর। কিন্তু মুনচিন করোনাভাইরাসে আক্রান্ত হোননি বলে জানায় কর্তৃপক্ষ।


এটর্নি জেনারেল উইলিয়াম বার: দুই দফা টেস্টের পরও উইলিয়াম বারের ফলাফল নেগেতিভ এসেছে বলে জানিয়েছেন জাস্টিস ডিপার্টমেন্টের মুখপাত্র।


হোমল্যান্ড সেক্রেটারি চ্যাড ওলফ: গত সাতদিনে তিনদফা টেস্ট করানো হয় হোমল্যান্ড সেক্রেটারি চ্যাড ওলফ। প্রতিবারই করোনাভাইরাস নেগেটিভ এসেছে তাঁর ফলাফলে।


ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টিলিজেন্স জন রেটক্লিফ: জন রেটক্লিফের করোনাভাইরাস টেস্ট করানো হলেও এর ফলাফল প্রকাশ থেকে বিরত রয়েছে ইন্টিলিজেন্স কর্তৃপক্ষ।


স্টেট সেক্রেটারি মাইক পম্পেও: স্টেট সেক্রেটারি মাইক পম্পেও সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভ্রমণ করেছিলেন। তবে টেস্টের পর তাঁর ও উনার স্ত্রী দুইজনেরই করোনাভাইরাস নেগেটিভ এসেছে।


এছাড়াও ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তাসহ পরিবারের সদস্য যেমন ট্রাম্প জুনিয়র, ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামীর করোনাভাইরাস টেস্ট করানো হয়েছে। এদের সকলেরই এখন পর্যন্ত করোনাভাইরাস নেগেটিভ এসেছে ফলাফলে।



এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত