আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এনামুল ইন্তেকাল করেছেন

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এনামুল ইন্তেকাল করেছেন

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও বাংলাদেশি কমিউনিটিতে দানবীর খ্যাত বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ এনামুল মালিক আর নেই। স্থানীয় সময় বুধবার বিকাল আনুমানিক সাড়ে চারটায় কলম্বিয়া ইউনিভার্সিটির নিউইয়র্ক-প্রেসবাইটেরিয়ান হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে....... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন।
 
বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মোতাসিম বিল্লাহ জানিয়েছেন, এনামুল মালিক প্রায় তিন বছর ধরে হৃদরোগে ভুগছিলেন। তার হার্টে মেজর অপারেশনও হয়েছিল। দুই সপ্তাহ আগে বাসার গ্যারেজে তিনি পড়ে গিয়ে পিঠে মারাত্মক জখম হন। এতে তার পিঠের তিনটি হাড় ভেঙে যায়। ঐসময় এনামুল মালিককে লং আইল্যান্ডের জুইশ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে নিউইয়র্ক-প্রেসবাইটেরিয়ান হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে তিনি একপ্রকার অচেতন অবস্থায় ছিলেন। বুধবার আনুমানিক সাড়ে চারটায় ইন্তেকাল করেন এনামুল মালিক।
 
নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান জানিয়েছেন, সত্তরের দশকের শেষের দিকে এনামুল মালিক একজন ফার্মাসিস্ট হিসাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এই পেশায় তিনি ব্যাপক সাফল্যের পর নিজেই নিউইয়র্কের ফার্মিংডেলে সিন্থ ফার্মাসিউটিক্যালস নামে একটি ওষুধ কারখানা গড়ে তোলেন। ২০০৫-০৬ সালে মুহাম্মদ এনামুল মালিক বাংলাদেশ সোসাইটির সভাপতি নির্বাচিত হন। তিনি এই সংগঠনের ট্রাস্টিও ছিলেন। এনামুল মালিক স্ত্রী ও একমাত্র কন্যা সন্তানকে নিয়ে লং আইল্যান্ডে বসবাস করতেন।
 
মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ জানান, এনামুল মালিক একমাত্র বাংলাদেশি যিনি প্রবাসে বাংলাদেশি কমিউনিটি বিনির্মাণে সর্বোচ্চ ভূমিকা রেখে গেছেন। তার অবদান অতুলনীয়। তিনি ছিলেন বাংলাদেশি কমিউনিটির একজন দানবীর। গিয়াস আহমেদ জানান, এনামুল মালিক বাংলাদেশিদের মসজিদ-মাদ্রাসায় বিপুল অর্থ দান করে গেছেন, যা প্রায় কয়েক মিলিয়ন ডলার।
 
মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম জানান, এনামুল মালিকের অভাব বাংলাদেশি কমিউনিটিতে কখনো পূরণ হবার নয়। তিনি ছিলেন সত্যিকারের একজন পরোপকারী অনেক বড় মনের মানুষ।
 
এদিকে বুধবার রাতে এনামুল মালিকের নামাজে জানাযা বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকার মুসলিক সেন্টারে অনুষ্ঠিত হয়। ইমাম আবু জাফর বেগ জানাযায় ইমামতি করেন। শত শত বাংলাদেশি তার জানাযায় শরীক হন। এর আগে মরহুমের ভাই বিশিষ্ট ব্যবসায়ী মামুনুল মালিক তার ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চান।
 
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে নিউইয়র্কের লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়ালে মুসলিম কবরস্থানে এনামুল মালিকের লাশ দাফন করার কথা।


শেয়ার করুন

পাঠকের মতামত