আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

মিশিগানের গভর্নরকে অপহরণের পরিকল্পনা, আটক ৬

মিশিগানের গভর্নরকে অপহরণের পরিকল্পনা, আটক ৬

ছবি: এলএবাংলাটাইমস

মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রিচেন হুইটমারকে অপহরণের পরিকল্পনা সাজানোর দায়ে ছয়জনকে আটক করা হয়েছে। 

ফেডেরাল ক্রিমিনাল কমপ্লেন সূত্র জানিয়েছে, ছয়জন ব্যক্তি মিশিগানের ডেমোক্রেটিক গভর্নর গ্রিচেন হুইটমারকে অপহরণের পরিকল্পনা করছিলো। অভিযুক্তদের ওই দলটি বিশ্বাস করে, বেশ কিছু অঙ্গরাজ্যের গভর্নর ইউএস কনস্টিটিউশনের অমার্যাদা করছে। তাই উগ্রবাদী এই দলটি মিশিগানের গভর্নরকে অপহরণের পরিকল্পনা আঁটছিলো। 

একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপে সর্বপ্রথম এই বিষয়ে তথ্য পায় ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সেখান থেকেই ছয়জনকে প্রাথমিকভাবে চিহ্নিত করে আটক করা হয়েছে। 

অভিযুক্ত ছয়জন হলো এডাম ফক্স, টে গারবিন, কালেব ফ্র‍্যাংকস, ডেনিয়েল হ্যারিস, ব্র‍্যান্ডন ক্যাসেরটা এবং ব্যারি ক্রফট। এদের বিরুদ্ধে অপহরণের পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে৷ 

এই ঘটনার প্রতিক্রিয়ায় গ্রিচেন হুইটমার গণমাধ্যমকে বলেন, 'গভর্নর হিসেবে বাইবেল ছুঁয়ে শপথ নেওয়ার সময়ও আমি জানতাম আমি কঠিন দায়িত্ব নিতে যাচ্ছি। কিন্তু এই ধরণের ঘটনার মুখোমুখি হতে হবে এটি ভাবতে পারিনি। আইনশৃঙখলা বাহিনীকে অনেক ধন্যবাদ'। 

এসব ঘটনার জন্য গ্রিচেন হুইটমার ট্রাম্পকে দোষারোপ করে বলেন, কিছুদিন আগেই ট্রাম্প বলেছিলো শ্বেতাঙ্গ উগ্রবাদীর অস্তিত্ব নেই। ট্রাম্পের এই ধরণের কথার কারণেই মূলত উগ্রবাদীরা আরো ভয়ানক হয়ে উঠে'। 

এদিকে, এই ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে সহিংসতার শঙ্কা আরো তীব্র হচ্ছে। এর আগে রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, নির্বাচনকে ঘিরে উগ্রবাদী দলগুলো আরো সহিংস ও উগ্র হয়ে উঠতে পারে। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত