আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

কবে পাওয়া যাবে দ্বিতীয় নাগরিক প্রণোদনা? জেনে নিন!

কবে পাওয়া যাবে দ্বিতীয় নাগরিক প্রণোদনা? জেনে নিন!

ছবি: এলএবাংলাটাইমস

গত ছয় মাস ধরে দ্বিতীয় নাগরিক প্রণোদনার বিষয়ে আলোচনা চলছে ওয়াশিংটনে। কিন্তু এখনো চূড়ান্ত হয়নি কিছুই। দ্বিতীয় নাগরিক প্রণোদনার অর্থ কতো হতে পারে, এ নিয়ে এখনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি কংগ্রেস ও প্রশাসন। ফলে দ্বিতীয় নাগরিক প্রণোদনার অর্থ আদৌ কবে কর্মহীন মার্কিনীদের একাউন্টে জমা হবে, এ বিষয়ে এখনো কিছুই চূড়ান্ত নয়। 

তবে দ্বিতীয় প্রণোদনা বিষয়ে আবার নতুন করে মাথা ঘামাচ্ছে ওয়াশিংটন। ওয়াশিংটনের সাম্প্রতিক কর্মসূচি বিবেচনায় এনে ধারণা করা হচ্ছে আগামী নভেম্বরের মাঝামাঝিতে 'ডিরেক্ট পেমেন্ট' এর আওতায় থাকা কর্মহীনরা ভাতার অর্থ পেতে পারেন। আর  ইআইপি কার্ডধারীদের কাছে ডিসেম্বরের মাঝামাঝির আগে ভাতা পৌঁছানোর সম্ভাবনা নেই। 

ধারণা করা হচ্ছে, দ্বিতীয় প্রণোদনার বিষয়ে হোয়াইট হাইজে বিল পাশ হতে পারে অক্টোবরের ১৯ তারিখে। এরপর সেই বিল সিনেটে পাশ হতে পারে অক্টোবরের ২০ তারিখে৷ এর পরের দিনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলে সাইন করে দিতে পারেন। এরপরই প্রণোদনার অর্থ পৌঁছে যাবে কর্মহীন মার্কিনীদের কাছে। 

নভেম্বরের ৯ তারিখে ডিরেক্ট পেমেন্ট পেতে পারেন অনেকে। এরপর ২৩ তারিখ পেপার চেকের মাধ্যমে কিছু মার্কিনীদের কাছে অর্থ পৌঁছে যাবে। সবার শেষে ডিসেম্বরের ১৪ তারিখ ইআইপি কার্ডধারীদের কাছে প্রণোদনা পৌঁছে যাবে।  
এর আগে, গত আগস্টে ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মুনচিন জানিয়েছিলেন, বিল পাশ হওয়ার পর খুব দ্রুতই ৫০ মিলিয়ন কর্মহীনদের কাছে অর্থ পৌঁছে যাবে। 

তাছাড়া বৃহস্পতিবার হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি জানিয়েছেন, প্রণোদনার ব্যাপারে আলোচনা চলছে। এই বিষয়ে আলাপ আলোচনা কিছুটা এগিয়েছে, মত বিনিময় হচ্ছে৷ তবে নির্বাচনের কারণে চূড়ান্তভাবে কোনো তারিখ নির্ধারণ করা কঠিন হয়ে যাচ্ছে। 

তিনটি পদ্ধতিতে এবার কর্মহীন মার্কিনীদের কাছে ভাতা পৌঁছাবে। ডিরেক্ট পেমেন্ট আর আওতায় যারা ছিলো, সবার আগে তারাই অর্থ পাবে। পর্যায়ক্রমে চ্যাক ও কার্ড পদ্ধতিতে ভাতার অর্থ প্রদান করা হবে। 


এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত