আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

পীর সাহেব বরুনার মৃত্যুতে নিউইয়র্কে দুআ মাহফিল

পীর সাহেব বরুনার মৃত্যুতে নিউইয়র্কে দুআ মাহফিল

দেশের অন্যতম শীর্ষ পর্যায়ের বুযুর্গ আলেম, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, সিলেট বিভাগের প্রসিদ্ধ কওমি মাদরাসা জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলূম বরুণা, মৌলভীবাজারের সদরে মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা শায়খ খলীলুর রহমান পীরসাহেব বর্ণভী ইন্তেকাল করেছেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত শুক্রবার (৯ অক্টোবর ২০২০) রাত ২ টায় সিলেটের মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৮০ বছর। তিনি ৩ ছেলে ৫ মেয়ে সহ অসংখ্য আত্মীয়,স্বজন,ভক্ত মুরিদান রেখে গেছেন।

সিলেট বিভাগের প্রখ্যাত বুযুর্গ শায়খুল ইসলাম সায়্যিদ হোসাইন আহমদ মাদানীর খলিফা কুতুবে দাওরান শায়খ লুৎফর রহমান বর্ণভী (রহ.) এর সুযোগ্য বড় সাহেবজাদা খলিলুর রহমান হামিদী ছিলেন ইসলামের যথার্থ জ্ঞানের অধিকারী একজন দ্বীনের দাঈয়ী ছিলেন।

 মাওলানা খলিলুর রহমান ১৯৪৩ সালে বরুনা সাহেববাড়ীতে জন্মগ্রহণ করেন। আল্লামা খলিলুর রহমান হামিদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন,মাদানী একাডেমী অফ নিউইয়র্কের প্রেসিডেন্ট অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান। তিনি এক শোক বার্তায় বলেন, বরুনার পীরসাহেবের মৃত্যুতে বাংলাদেশে ইসলাম ও  ধর্মপ্রাণ মুসলমানদের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত করেন এবং তাঁর পরিবার পরিজন যেন শোক সহ্য করতে পারেন সর্বশক্তিমান আল্লাহর কাছে তিনি সাহায্য কামনা করেন।

এদিকে হযরত মাওলানা খলিলুর রহমান এর জীবন ও কর্ম নিয়ে ভার্চুয়েল এক আলোচনা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।গত ১০ই অক্টোবর শনিবার রাত নয়টায় মাদানী একাডেমী অফ নিউইয়র্ক আয়োজিত উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান।আস-সাফা ইসলামিক সেন্টারের ইমাম ও খতীব মাওলানা রফিক আহমদ রেফাহীর  উপস্থাপনায়  আলোচনায় অংশগ্রহণ করেন জামেয়া ইসলামিয়া মসজিদ অফ উডহ্যাভেনের ইমাম ও খতীব মাওলানা শায়খ আসআ'দ আহমদ,বায়তুশ শরফ জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের ইমাম ও খতীব মাওলানা জাকারিয়া মাহমুদ এবং মারকাজুল উলূম আত তারবিয়ার প্রিন্সিপাল মাওলানা হামিদুর রহমান আশরাফ প্রমুখ।সভা শেষে মাগফিরাত কামনা মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান।

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত