আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

নতুন বিচারপতি নিয়োগ: এমি কোনি ব্যারেটের শুনানি শুরু

নতুন বিচারপতি নিয়োগ: এমি কোনি ব্যারেটের শুনানি শুরু

ছবি: এলএবাংলাটাইমস

সুপ্রিমকোর্টে নতুন বিচারপতি হিসেবে এমি কোনি ব্যারেটকে মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়াত রুথ গিন্সবার্গের স্থলাভিষিক্ত শেষপর্যন্ত রক্ষণশীল ঘরানার এমি কোনেট ব্যারেটই হবেন কি না, সেই বিষয়ে সিনেটে শুনানি শুরু হয়েছে। 

রক্ষণশীল ঘরানা ও ধর্মীয় অনুশাসন মেনে চলা এমি কোনি ব্যারেট ধর্মপ্রাণ বাসিন্দা ও রিপাবলিকানদের মধ্যে বেশ জনপ্রিয়। তবে মঙ্গলবার (১৩ অক্টোবর) এমি কোনি ব্যারেট শুনানি কালে জানান, তার ধর্মীয় অনুশাসন ও রক্ষণশীল নীতি তার বিচারকার্যে কোনো প্রভাব ফেলবে না। 

তবে দ্য সিনেট জুডিশিয়ারি কমিটির করা বেশকিছু প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন এমি কোনি ব্যারেট। মার্কিন যুক্তরাষ্ট্রে গর্ভপাতের স্বাধীনতা ও সমকামী বিয়ে বিষয়টি তিনি কিভাবে দেখেন- এইসব প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।

সিনেটের ডেমোক্রেটিক সদস্যদেরও শুনানিকালে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়। ওবামাকেয়ারের স্বাস্থ্যনীতি বিষয়ে শংকা প্রকাশ করে ডেমোক্র্যাটরা বলেন, এমি কোনি ব্যারেট সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে নিযুক্ত হলে ওবামাকেয়ার বন্ধ হয়ে যেতে পারে। এ সময় এমি কোনি ব্যারেট এই প্রশ্নের উত্তর দিতেও অস্বীকৃতি জানান। 

এদিকে, ৩ নির্বাচনের আগেই এমি কোনি ব্যারেটকে সুপ্রিমকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দিতে মরিয়া হয়ে উঠেছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে সিনেটকে এ ব্যাপারে তাগাদাও দিয়েছেন। 

এমি কোনি ব্যারেট বিচারপতি হিসেবে নিযুক্ত হলে এই প্রথম রিপাবলিকানরা সুপ্রিম কোর্টে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে। রিপাবলিকান ঘরানার বিচারপতির সংখ্যাগরিষ্ঠতা লাভ করলে ডেমোক্রেটিক আমলের অনেক নীতি পালটে যেতে পারে। আসন্ন নির্বাচনেও রিপাবলিকানদের জয় পাবার সম্ভাবনা বেড়ে যাবে অনেকগুণ। ফলে ডেমোক্রেটিকরা বরাবরই দাবি করে আসছে নির্বাচনের পরে যেনো নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হয়। 


এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত