আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

নির্বাচনে ভরাডুবি হলে ডুববেন ট্রাম্পও

নির্বাচনে ভরাডুবি হলে ডুববেন ট্রাম্পও

ছবি: এলএবাংলাটাইমস

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত না হলে কপালে বেশ ভোগান্তি অপেক্ষা করছে ট্রাম্পের। প্রেসিডেন্সি ক্ষমতা চলে গেলে বেশকিছু ব্যাপারে তদন্তের মুখোমুখি হবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নির্বাচনে ভরাডুবি হলে রিপাবলিকানদের সঙ্গে ট্রাম্পকেও ডুবতে হবে- এমনটাই ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশেষজ্ঞরা।

 


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি ক্ষমতার কারণে বেশ কয়েকটা অভিযোগ তদন্তের মুখ দেখেনি। কিন্তু প্রেসিডেন্সি ক্ষমতা চলে গেলে একজন সাধারণ নাগরিক হিসেবে বেশকিছু অভিযোগে আইনী জটিলতায় পড়বেন ট্রাম্প।

 


ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী ট্রাম্প ও তাঁর কোম্পানির বিরুদ্ধে ইতোমধ্যে ট্যাক্স ফাঁকির অভিযোগ এসেছে বেশকিছু গণমাধ্যমে। তাছাড়া ম্যাগাজিন কলামিস্ট ই.জেন ক্যারলের করা ধর্ষণের অভিযোগেও নতুন করে ফেঁসে যেতে পারেন ট্রাম্প। এছাড়াও প্রেসিডেন্সি ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগত ফায়দা আদায়ের অভিযোগও রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে৷

 


প্রেসিডেন্সি ক্ষমতার কারণে বেশকিছু মামলায় ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত হয়নি। কিন্তু প্রেসিডেন্সি ক্ষমতা চলে গেলে এই মামলাগুলো আবারো আলোর মুখ দেখতে পারে।

 


সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের জনমত জরিপে অনেক রাজ্যেই বড় ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। ৩ নভেম্বরের নির্বাচনের এক সপ্তাহ পরেই মামলাগুলোর তদন্ত শুরু হতে পারে।

 


ম্যানহাটন ইউএস ফেডারেল অফিসের ফেডারেল প্রসিকিউটর হ্যারি স্যানডিক বলেন, অফিশিয়াল ক্ষমতা চলে গেলে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর তদন্ত করতে সহজ হবে।

 


এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত