আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

অগ্রীম ভোটারদের দলে টানতে প্রচারণায় ট্রাম্প ও বাইডেন

অগ্রীম ভোটারদের দলে টানতে প্রচারণায় ট্রাম্প ও বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জোরেশোরে প্রচারণায় নেমেছে রিপাবলিকান ও ডেমোক্রেটিক শিবির। অগ্রীম ভোট দাতাদের দলে টানতে আর অগ্রীম ভোট আগেভাগেই নিশ্চিত করতে প্রচারণায় নেমেছেন ট্রাম্প ও বাইডেন।

 


রবিবার (১৮ অক্টোবর) ভোটারদের দলে টানতে নেভাদা ও নর্থ ক্যারোলিনায় প্রচারণায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন।

 


ইতোমধ্যে যুক্তরাষ্টে প্রায় ত্রিশ লাখ অগ্রীম ভোট পড়ে গেছে। মূলত এবারের নির্বাচনে অগ্রীম ভোটের রেকর্ড হয়েছে। ফলে নির্বাচনে জিততে হলে এখন অগ্রীম ভোটারদের দলে ভেড়াতে বিকল্প নেই, দুই প্রার্থীই বুঝে গেছেন এটি। ফলে নির্বাচনী প্রচারণার মূল অংশ জুড়ে রয়েছে ভোটারদের অগ্রীম ভোট প্রদানে উৎসাহ দেওয়া ও তাদের নিজেদের দলে টানা।

 


নর্থ ক্যারোলিনায় মোট ভোটারের সংখ্যা প্রায় ২০ শতাংশ ইতোমধ্যে তাদের ভোট প্রদান সম্পন্ন করেছে। বাইডেন রবিবার এসব ভোটারদের নিজের দলে টানতে নির্বাচনী প্রচারণায় নেমেছেন।

 

প্রচারণায় জো বাইডেন ভোটারদের অগ্রীম ভোটারদের ভোট দিতে উৎসাহিত করার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। জো বাইডেন বলেন, ট্রাম্পের খামখেয়ালি সিদ্ধান্তের কারণে লাখ লাখ বাসিন্দা করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন। এই মাসে সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্তের রেকর্ড হয়েছে। সুতরাং ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত করলে সেটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেন বাইডেন।

 

এদিকে, রিপাবলিকান প্রচার শিবির অবস্থান করছে নেভাদায়। এই অঞ্চলে ২০১৬ সালের নির্বাচনে অল্প ব্যবধানে হেরে যায় রিপাবলিকানরা। ফলে নেভাদায় এবারের নির্বাচনে জয় পেতে বেশ আঁটঘাঁট বেঁধেই মাঠে নেমেছে ট্রাম্প প্রচার শিবির।

 


ট্রাম্প নির্বাচনী প্রচার শুরু করেন চার্চ থেকে। গর্ভপাতের আইন নিষিদ্ধ ও রক্ষণশীল মানসিকতার কারণে ক্যাথলিকদের মধ্যে বেশ জনপ্রিয় ট্রাম্প। ফলে এই সুযোগটি কাজে লাগাতে ভুলেননি ট্রাম্প।

 

নেভাদা থেকে পরবর্তীতে পুরো সপ্তাহ জুড়েই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকবেন ট্রাম্প। ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনাসহ বিভিন্নস্থানে জনসমাগম করবেন ট্রাম্প।

 

 

 

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত