আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প ও বাইডেন

শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প ও বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

দ্বিতীয় ও শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। নির্বাচনের দুই সপ্তাহ আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে টেনেসি অঙ্গরাজ্যের নাশভ্যালিতে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প ও বাইডেন।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন- দুজনের জন্যই শেষ বিতর্কটি হোয়াইট হাইজে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাস সনাক্ত হওয়ায় মিয়ামির প্রেসিডেন্সিয়াল ডিবেট বাতিল করতে হয়েছে। ফলে যেসব ভোটার এখনো ঠিক করতে পারেনি কাকে ভোট দিবেন, তাদেরকে নিজের দলে টানতে দুজনের জন্যই এটি শেষ সুযোগ।

তাছাড়া বেশকিছু 'সুইং স্টেটে' এখনো জনমত জরিপে বেশ পিছিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর করোনাভাইরাসের কারণে ডেমোক্রেটিক পার্টির অনেক নির্বাচনী প্রচারণা ও র‍্যালি বাতিল করতে হয়েছে। ফলে শেষ সময়ে ভোটারদের দলে টানতে বেশ প্রস্তুতি নিয়ে আসবেন দুই প্রার্থীই, এমনটাই ধারণা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

২৯ সেপ্টেম্বর প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন- দুইজনেই বেশ আক্রমনাত্মক হয়ে উঠেছিলেন। একে অপরকে ব্যক্তি আক্রমণ ও কথা কাটাকাটিতে বেশ বিরক্তই হয়েছিলেন যুক্তরাষ্ট্রের জনগণ। ট্রাম্পও বারবার জো বাইডেন এর কথা বলার সময়ে বাঁধা দিচ্ছিলেন।

ফলে এবারের বিতর্কে কিছু পরিবর্তন এনেছে প্রেসিডেন্সিয়াল ডিবেট কমিশন। বরাবরের মতোই ছয়টি বিষয় নিয়ে প্রার্থীরা কথা বললেও একজন যেনো আরেকজনের কথায় বাধা দিতে না পারেন, সেজন্য একজন কথা বললে অন্যজনের মাইক্রোফন বন্ধ করে রাখা হবে।

মূলত চারটি মূল বিষয়ে বিতর্কটি অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস, বর্ণবৈষম্য, ন্যাশনাল সিকিউরিটি, এবং নেতৃত্ব। এ বিতর্কের সঞ্চালক হিসেবে থাকবেন এনবিসি নিউজের সাংবাদিক ক্রিস্টেন ওয়াকার।

তবে বিতর্কের আগেই সাংবাদিক ক্রিস্টেন ওয়াকার বিষয়ে বিতর্কিত মন্তব্য করে বসেছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেন, ক্রিস্টেন ওয়াকার মূলত গুজন রটনাকারী সাংবাদিক। তবু ট্রাম্প বিতর্কে অংশগ্রহণ করবেন বলে জানান।


এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত