আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

আগাম ভোটারদের টানতে প্রচারণায় ট্রাম্প ও বাইডেন

আগাম ভোটারদের টানতে প্রচারণায় ট্রাম্প ও বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

দশদিন পর যুক্তরাষ্ট্রে সাধারণ নির্বাচন। এরমধ্যে বেশ জোরেশোরে চলছে রিপাবলিকান ও ডেমোক্রেটিক- দুই দলের নির্বাচনী প্রচারণা। আগাম ভোটারদের দলে টানতে জোর প্রচারণা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন।

শনিবার (২৪ অক্টোবর) তিনটি নির্বাচনী কেন্দ্রে প্রচারণা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আগাম ভোটারদের দলে টানতে ও সমর্থকদের আশ্বস্ত করতে ওহাইও, নর্থ ক্যারোলিনা ও উইসকনসিন সফরের সূচি চলছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ট্রাম্পের।

অপরদিকে করোনাভাইরাসের সংক্রমণ কমাতে বরাবরই জনসমাবেশ কম আয়োজন করেছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের তিনটির বিপরীতে মাত্র একটি রাজ্যে শনিবার সফর করছেন জো বাইডেন। পেনিসেলভেনিয়ায় মূলত আগাম ভোটারদের দলে টানতেই সীমিত আকারে জনসমাবেশ করছেন তিনি। পেনিসেলভেনিয়া সফরের আগে করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছেন জো বাইডেন।

ডোনাল্ড ট্রাম্পের তিন রাজ্যে সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ওহাইও, নর্থ ক্যারোলিনা এবং উইসকনসিন- তিনটি রাজ্যেই করোনার সংক্রমণ বেড়েছে। ডোনাল্ড ট্রাম্পের সফরে জনসমাবেশের মাধ্যমে করোনার সংক্রমণ আরো গতিশীল হবে বলে আশংকা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এদিকে, আগাম ভোটের চলমান ১১ দিনে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে টেক্সাসে। ইতোমধ্যে ৪২ শতাংশ ভোটারের মধ্যে ১৪ শতাংশ আগাম ভোট দিয়ে ফেলেছেন। মোট ছয় লাখ ভোটার তাদের ভোটদান কার্যক্রম সম্পন্ন করেছেন বলে জানায় নির্বাচন কমিশন।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ২০২০ সালের নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যান্য নির্বাচন থেকে আলাদা হবে। ইতোমধ্যে প্রধান গোয়েন্দা সংস্থাগুলো নির্বাচনী সহিংসতার আশংকা করছেন। এছাড়াও ইরান, রাশিয়া ও চীনসহ বেশ কয়েকটি বহির্বিশ্বের দেশ এবারের নির্বাচনে প্রভাব বিস্তার করতে চাইছে বলেও সতর্ক করা হয়েছে।


এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত