আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ভয়াবহ তুষারঝড়, নিউইয়র্কে জরুরি অবস্থা

ভয়াবহ তুষারঝড়, নিউইয়র্কে জরুরি অবস্থা

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, পেনসিলভ্যানিয়ার স্কুল, অফিস বন্ধ রাখা হয়েছে। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। আপাতত স্থগিত রয়েছে করোনার টিকাদানও।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, পথঘাট পুরু বরফে ঢেকে গেছে। সেই সঙ্গে চলছে প্রবল ঝোড়ো হাওয়া। এর কবলে পড়তে হয়েছে প্রায় ৬ কোটি মানুষকে। তুষারঝড় আমেরিকায় নতুন কিছু নয়। কিন্তু এবারের বিপর্যয়কে অন্যতম ভয়ংকর বলে ধরা হচ্ছে।

পরিস্থিতির দিকে নজর রেখে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে নিউইয়র্ক ও নিউজার্সিতে। বিভিন্ন স্থানে প্রায় ২ থেকে ৩ ফুট করে পুরু বরফের স্তর জমে গিয়েছে। ঝড় হচ্ছে সর্বোচ্চ ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। জরুরি কারণ ছাড়া কাউকে কোথাও যেতে নিষেধ করা হয়েছে। আপাতত তাই ঘরবন্দি ঝড়ের কবলে পড়া শহরের বাসিন্দারা।

নিউইয়র্কের করোনা টিকাকরণ আপাতত বন্ধ। শহরের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো পরিস্থিতি সম্পর্কে জানাতে গিয়ে বলেছেন, 'ভয়ংকর ও জীবন বিপন্ন করা অবস্থা'।

তবে তার মধ্যেই তুষারপাতের আনন্দে মেতে উঠতে দেখা গিয়েছে অনেককেই। রাস্তায় বেরিয়ে বরফের পুতুল বানাচ্ছেন কেউ কেউ। আবার কেউ সাইকেলে কিংবা হেঁটেই বেড়াতে বেরিয়েছেন বরফে ঢাকা শহরে। অনেককেই দেখা গিয়েছে বরফে ঢাকা রাস্তায় স্কি করতে।

আগামী ক’দিনে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এই সপ্তাহের শেষ কিংবা পরের সপ্তাহের শুরুতেও কনকনে ঠান্ডা ঝোড়ো হাওয়া বইবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত