আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

এবার নিউ ইয়র্কে ছড়াচ্ছে করোনার আরেক স্ট্রেইন!

এবার নিউ ইয়র্কে ছড়াচ্ছে করোনার আরেক স্ট্রেইন!

ছবি: এলএবাংলাটাইমস

করোনার নতুন এক মিউটেশন ছড়াচ্ছে নিউ ইয়র্ক সিটিতে। নতুন এই স্ট্রেইনেকে বলা হচ্ছে B.1.526। গবেষক দল বলছে, নতুন এই স্ট্রেইন দেহে ভ্যাকসিনের কার্যকারিতা অনেক কমিয়ে দিতে পারে।

নিউ ইয়র্কের গবেষক দল জানিয়েছে, গত বছরের নভেম্বর মাসে নতুন এই স্ট্রেইনটি প্রথম শনাক্ত হয়। তবে এই বছরের ফেব্রুয়ারিতে ভাইরাল সিক্যুয়েন্সে পরিণত হয়েছে এই স্ট্রেইনটি। নিউ ইয়র্কে প্রচলিত চারটি ভাইরাল সিকুয়েন্সের একটি হয়ে উঠেছে এই B.1.526।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুইটি গবেষক দল এ তথ্য জানিয়েছে। ক্যালটেক এর একটি গবেষক দল ও কলাম্বিয়া ইউনিভার্সিটির আরেক গবেষক দল এই স্ট্রেইন নিয়ে গবেষণা করছে।

বিশেষজ্ঞরা বলছেন, গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে। এখনো কোনো সায়েন্টিফিক জার্নালে এর বিষয়ে বিস্তারিত প্রকাশিত না হলেও স্ট্রেইনের বিষয়টি সত্যি।

রকফেলার ইউনিভার্সিটির ইমিউনলজিস্ট মিশেল নুসেনযুয়েগ বলেন, 'এটি খুবই উদ্বেগের সংবাদ তবে আশার বিষয় হচ্ছে, আমাদের এখনো কিছু একটা করার সুযোগ রয়েছে'।

গবেষক দল ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল এর পরিবর্তন সম্পর্কে যাচাই-বাছাই করে দেখছে। অল্প কিছু আক্রান্ত মানুষের কাছ থেকে এই জেনেটিক সিক্যুয়েন্স পর্যালোচনা করে দেখছেন।

ক্যালটেকের গবেষক দল জেনেটিক ডাটাবেজের সাথে এই মিউটিশনের জেনেটিক পরিবর্তন মিলিয়ে দেখছেন। তাঁরা বলছেন, নিউ ইয়র্কের এই প্যাটার্ন পুনরাবৃত্তি ঘটছে। একই সাথে এটি আর কোনো প্যাটার্নের সাথে মিলছে না।

গবেষক দল দুইটি করোনাভাইরাসের সিক্যুয়েন্স E484K এবং S477N এর উপস্থিতি পেয়েছেন। এগুলা মূলত ব্রাজিল ও সাউথ আফ্রিকায় বেশি দেখা গেছে। এই দুইটির সম্মিলিত সিক্যুয়েন্সকে বলা হচ্ছে B.1.526। মধ্য ফেব্রুয়ারিতে অন্তত ২৭ শতাংশ সংক্রমণ এই মিউটিশনের মাধ্যমে হচ্ছে বলে জানান গবেষকরা।

অপরদিকে, কলাম্বিয়া ইউনিভার্সিটির গবেষকরা ভিন্ন পন্থা অবলম্বন করেছেন। তারা ১ হাজার ১৪২ জন বাসিন্দার থেকে নমুনা সংগ্রহ করেছে। ফলাফলে দেখা গেছে, ১২ শতাংশ বাসিন্দা B.1.526 স্ট্রেইনে আক্রান্ত রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত