আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

নিউ ইয়র্কে এশীয় বংশোদ্ভূতদের ওপর হামলা বাড়ছেই

নিউ ইয়র্কে এশীয় বংশোদ্ভূতদের ওপর হামলা বাড়ছেই

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এশীয় বংশোদ্ভূতদের ওপর হামলা বেড়েই চলেছে। সর্বশেষ গত বৃহস্পতিবার ৩৬ বছর বয়সি এশীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। এসব ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন এশীয় কমিউনিটির পক্ষে কাজ করা ব্যক্তিবর্গ।

গত মঙ্গলবার নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও জানান, শহরের ঘৃণাসূচক অপরাধ রোধের অফিস ও অন্যান্য সংস্থা সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে আলোচনা করতে এশীয় কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন।

নিউ ইয়র্কে একটি ওয়েবসাইট খোলা হয়েছে, যেখানে ঘৃণাসূচক অপরাধ সম্পর্কে অভিযোগ জানানো যাবে। ওয়েবসাইটটি ‘এশীয়দের ঘৃণা করা বন্ধ করো’ নামে হ্যাশট্যাগ ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাও চালাচ্ছে।

নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) তথ্য অনুযায়ী, গত বছর নিউ ইয়র্কে জাতিগতভাবে অনুপ্রাণিত অপরাধের ঘটনা ঘটেছে ২৯টি। এর মধ্যে ২৪টি ছিল করোনা ভাইরাস-সংক্রান্ত কারণে উদ্ভূত ঘৃণাসূচক অপরাধ। ২০১৯ সালে শহরটিতে জাতিগতভাবে অনুপ্রাণিত অপরাধের সংখ্যা ছিল তিন।


এশীয়-আমেরিকান ও এশীয় বংশোদ্ভূতদের ওপর হামলা শুধু নিউইয়র্কের মধ্যেই সীমাবদ্ধ নয়; সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো বে এরিয়াসহ বেশ কিছু শহরে এশীয়-আমেরিকানদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মার্কিন প্রতিনিধি পরিষদ গত সেপ্টেম্বরে এশীয়বিদ্বেষীদের উদ্দেশে একটি নিন্দা প্রস্তাব পাশ করে।

গত ১৬ ফেব্রুয়ারি নিউ য়র্কের কুইন্সে ৫২ বছর বয়সি এক এশীয় নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটে। এতে ঐ নারী মুখমণ্ডলে আঘাত পান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। ঘটনাটির ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪৭ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে ঐ ব্যক্তির বিরুদ্ধে ঘৃণাসূচক অপরাধের অভিযোগ আনা হয়নি। এনওয়াইপিডি জানিয়েছে, সামাজিক দূরত্বসংক্রান্ত কারণে এই বিবাদের ঘটনা ঘটেছে।

এশীয়-আমেরিকানদের ওপর হামলার ঘটনায় এশীয় কমিউনিটি থেকে প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই। কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, ‘মহামারি শুরু হওয়ার পর থেকে আমাদের এশীয়-আমেরিকান কমিউনিটি দুটি ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে।’ তিনি আরো বলেন, ‘আমরা ইতিমধ্যে আমাদের সদস্য ও ক্ষুদ্র ব্যবসাগুলোকে এশীয়দের প্রতি বিদ্বেষের মহামারির বিরুদ্ধে লড়াই করতে দেখেছি।’এনওয়াইপিডির উপপরিদর্শক ও এনওয়াইপিডি এশিয়ান হেইট ক্রাইম টাস্কফোর্সের প্রধান স্টুয়ার্ট লু জানান, পুলিশ ইতিমধ্যে অন্তত চারটি ঘৃণাসূচক অপরাধ তদন্ত করেছে। তিনি বলেন, ‘এটি নতুন কোনো সমস্যা নয়। আরো অনেক বছর আগেই এগুলো নিয়ে অভিযোগ জানানো উচিত ছিল।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত