আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নিউ ইয়র্কে বৈধ হতে পারে গাঁজার বিনোদনমূলক ব্যবহার

নিউ ইয়র্কে বৈধ হতে পারে গাঁজার বিনোদনমূলক ব্যবহার

ছবি: এলএবাংলাটাইমস

নিউ ইয়র্কের আইনপ্রণেতারা গাঁজার বিনোদনমূলক ব্যবহার বৈধ করার ব্যাপারে একটি প্রস্তাবনা বিল তৈরি করেছেন। খুব শীঘ্রই বিষয়টি চুড়ান্ত করতে ভোটাভুটি অনুষ্ঠিত হবে।  

প্রস্তাবনা বিলে ২১ বছর ও এর বেশি বয়েসীদের কাছে গাঁজা বিক্রি বৈধ করা, অতীতে গাঁজা সেবন ও বহনের দায়ে কারো বিরুদ্ধে মামলা থাকলে সেটির নিষ্পত্তি ও বাড়িতে গাঁজা চাষের বৈধতার বিষয়গুলো অন্তর্ভূক্ত রাখা হয়েছে।

আগামী সপ্তাহে দ্য স্টেট এসেম্বলিতে এবং দ্য স্টেট সিনেটে গাঁজা বৈধ করার প্রস্তাবনা বিলে ভোট অনুষ্ঠিত হবে। এতে রাজ্যের আইনপ্রণেতারা প্রস্তাবনা বিলটির পক্ষে-বিপক্ষে ভোট দিবেন।  

প্রস্তাবনা বিল অনুযায়ী, গাঁজা ব্যবহারকারীরা চাইলে বাড়িতে গাঁজা চাষের ব্যবস্থা করতে পারেন। এছাড়া বাসিন্দারা তিন আউন্স পর্যন্ত গাঁজা বহন করতে পারবেন এবং ঘনীভূত গাঁজা সর্বোচ্চ ২৪ আউন্স পর্যন্ত বহন করতে পারবেন।

নিউ ইয়র্কে গাঁজা বৈধ করার ব্যাপারে গভর্নর অ্যান্ড্রু ক্যুমো বলেন, ‘নিউ ইয়র্কে যুগের পর যুগ এডাল্ট-ইউজ ক্যানাবিস বহন ও সেবনের দায়ে অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনেককে আটক করে জেলে রাখা হয়েছে। অবশেষে অনেক বছরের চেষ্টার পর এই বিষয়টির নিষ্পত্তি করা সম্ভব হবে’।

তিনি বলেন, ‘গাঁজা বৈধ করলে শুধুমাত্র অর্থনীতির উন্নতি হবে কিংবা নতুন কর্মক্ষেত্রের সৃষ্টি হবে তাই নয়, এত বছর ধরে যারা এটি ব্যবহারের দায়ে অন্যায়ভাবে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হয়েছে, তাদের জন্যও ন্যায় প্রতিষ্ঠিত হবে। আমি এই প্রস্তাবনাকে আইনে পরিণত করতে অবষ্যই সই করবো’।

যদি নিউ ইয়র্কে গাঁজা বৈধ হয়, তবে নিউ ইয়র্কে অফিস ইব ক্যানাবিস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠা করা হবে। এতে নতুন করে ৩০ থেকে ৬০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়া বছরে রেভিনিউ বাড়বে অন্তত ৩৫০ মিলিয়ন।

নিউ ইয়র্কে গাঁজা বৈধ করার ব্যাপারে মেয়র বিল দে ব্লাসিও’র সমর্থনও রয়েছে। তিনি বলেন, ‘আইনটি এমনভাবে পাশ করাতে হবে যেনো সত্যিই এটি অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী অবস্থান সৃষ্টি করতে পারে এবং আগের ড্রাগ ল’ এর কারণে যেই ক্ষতি হয়েছে, সেটি থেকে উত্তরণ ঘটতে পারে’।

তিনি বলেন, ‘ইতোমধ্যে বিলটি অনেকদূর অগ্রসর হয়েছে। পাশ হলে এটিকে আরো অনেকদূর নিয়ে যেতে হবে’।

তবে অনেক সংস্থাই দাবি করছেন, গাঁজা বৈধ হয়ে গেলে শিশুদের মধ্যে এটি সেবনের প্রবণতা বেড়ে যাবে। দ্য হেড অব স্টেট পিটিএ জানায়, ‘ড্রাগ ডিলাররা শিশুদের কাছে গাঁজা বিক্রি করতে পারে। গাঁজা বৈধ করার প্রয়োজনীয়তা কী সেটি আসলেই বোঝা যাচ্ছে না।

গাঁজা বৈধ করার বিরোধীতা করছেন দ্য আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এবং কিছু পুলিশ গ্রুপ। তবে যেহেতু এখন হাউজে ডেমোক্রেটিকদের সংখ্যা গরিষ্ঠতা রয়েছে, সেহেতু এই প্রস্তাবনা বিলটি পাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত