আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নিউ ইয়র্কে এসিড হামলায় গুরুতর দগ্ধ মুসলিম তরুণী

নিউ ইয়র্কে এসিড হামলায় গুরুতর দগ্ধ মুসলিম তরুণী

ছবি: এলএবাংলাটাইমস

নিউ ইয়র্কে ২১ বছর বয়েসী এক মুসলিম তরুণী এসিড হামলায় গুরুতর দগ্ধ হয়েছে। হামলাকারীকে ধরতে নিউ ইয়র্ক পুলিশের অভিযান অব্যাহত আছে।

গত মার্চ মাসের ১৭ তারিখে নাফিয়াহ ইকরাম নামের ওই তরুণীর উপর এসিড হামলা হয়। হামলার পর ১৫ দিন নাফিহা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।নাফিহা তার মায়ের সাথে তাদের লং আইসল্যান্ডের বাড়িতে হেঁটে ফেরার পথে তার উপর এই হামলা হয় বলে জানায় নিউ ইয়র্ক চ্যাপ্টার অফ দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস।

বিবৃতিতে জানানো হয়, হোফস্ট্রা ইউনিভার্সিটির ছাত্রী নাফিহা মার্চের ১৭ তারিখ রাত ৮টা ৩০ মিনিটে তার মায়ের সাথে লং আইসল্যান্ডের বাড়িতে ফিরছিলেন। এই সময় অজ্ঞাত ব্যক্তি নাফিয়াহর মুখে ব্যাটারি এসিড ছুঁড়ে মারে'।

এসিড মুখেসহ ঘাড়ে ও হাত পুড়িয়ে দিলে নাফিয়াহ সাহায্যের জন্য চিৎকার করে। এই সময় এসিড তার মুখের ভেতর ঢুকে যায় ও শ্বাস-প্রশ্বাসের কার্যক্রমকে ব্যহত করে। নাফিহার মা'ও সাহায্য করতে ছুটে যেয়ে এসিডে দগ্ধ হয়েছেন।

ভিডিওতে দেখা যায়, এসিড নিক্ষেপকারী গ্লাভস পরিহিত অবস্থায় ছিলেন। ভিডিওর সূত্র ধরে নিউ ইয়র্ক পুলিশ হামলাকারীকে খুঁজছে।

গো-ফাউন্ড-মি এক বিবৃতিতে জানান, এসিড যদি নাফিয়াহ ফুসফুসে প্রবেশ করতো ও তার মা যদি দ্রুত ৯১১ তে কল না করতো, তবে নাফিহার মৃত্যুর শঙ্কা ছিলো।

নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, হামলাকারীকে কেউ শনাক্ত করতে পারলে ওই ব্যক্তিকে ১০ হাজার ডলার পুরষ্কার দেওয়া হবে৷ হামলাকারীর শারীরিক বৃত্তান্ত সম্পর্কে পুলিশ জানায়, হামলাকারীর উচ্চতা ছয় ফুট, আকারে ছিপছিপে। হামলার পর সে একটি রেড নিসান আলটিমা'তে করে পালিয়ে যায়।

হামলায় নাফিয়াহর মুখ, ঘাড়, বুক ও হাত মারাত্মক দগ্ধ হয়েছে। গো-ফাউণ্ড-মি ইতোমধ্যে চিকিৎসার জন্য ৩ লাখ ৪০ হাজার ডলার উত্তোলণ করেছে ও চিকিৎসার ব্যয় বহন করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত